কৃষিকিটনাশক উৎপাদনের কাঁচামাল আমদানির প্রক্রিয়া সহজীকরণ এবং নির্দিষ্ট উৎস বা দেশ থেকে আমদানির বাধ্যবাধকতা তুলে নেওয়ার সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ অ্যাগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বামা)। সংগঠনটির সভাপতি ও কৃষিবিদ কেএসএম মোস্তাফিজুর রহমান সরকারের এই পদক্ষেপকে কৃষি খাত ও কৃষকের জন্য অত্যন্ত ইতিবাচক বলে উল্লেখ করেছেন।
কৃষিবিদ মোস্তাফিজুর রহমান জানান, এতদিন দেশীয় উৎপাদকরা বিভিন্ন আইনি জটিলতায় আটকে ছিলেন, অথচ আমদানিকারকদের জন্য সকল সুবিধা নিশ্চিত করা ছিল। তিনি বলেন, পূর্বে নির্দিষ্ট উৎস থেকে কাঁচামাল সংগ্রহের বাধ্যবাধকতার কারণে প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোকে বাড়তি খরচ বহন করতে হতো। নতুন নীতিমালার ফলে এখন আন্তর্জাতিক বাজার থেকে প্রতিযোগিতামূলক মূল্যে মানসম্মত কাঁচামাল সংগ্রহ করা সহজ হবে। এ পরিবর্তনের ফলে বাজারে কৃষি রাসায়নিকের নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় থাকবে এবং উৎপাদন খরচ নিয়ন্ত্রণে থাকবে, যার সুফল সরাসরি কৃষকরা পাবেন।
সংগঠনটির মতে, এই সিদ্ধান্ত দেশের কৃষি-ভিত্তিক শিল্পের বিকাশে সহায়ক হবে। আগে নির্দিষ্ট কিছু দেশের ওপর নির্ভরতার কারণে সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন ঘটলে দেশে কীটনাশকের কৃত্রিম সংকট তৈরি হতো এবং পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যেত। এখন উৎস দেশের বাধ্যবাধকতা না থাকায় মুক্তবাজার প্রতিযোগিতার সুযোগ তৈরি হবে, যা আমদানিকারকদের সাশ্রয়ী মূল্যে পণ্য আনতে সাহায্য করবে।
কৃষি অর্থনীতিবিদ ড. জাহাঙ্গীর আলম এই সিদ্ধান্তের প্রশংসা করে বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও ব্যয় হ্রাসে মানসম্পন্ন কীটনাশক ও বালাইনাশকের নিরবচ্ছিন্ন সরবরাহ অত্যন্ত জরুরি। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে দেশীয় কৃষি খাত কীটনাশক আমদানির ওপর অতিরিক্ত নির্ভরশীল থাকায় উৎপাদন ব্যয় বেশি ছিল। এই নতুন নীতিমালা স্থানীয় ম্যানুফ্যাকচারিং শিল্পকে উৎসাহিত করবে। তবে তিনি সতর্ক করে বলেন, এই সুবিধার সুফল যেন সরাসরি কৃষকরা পান এবং বাজারে কোনো ধরনের একচেটিয়া প্রভাব যেন তৈরি না হয়, তা নিশ্চিত করতে হবে।
বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনার জেরে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে…
নেপালের ভয়াবহ বন্যায় একটি পুরো জেলা দেশের অন্য অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। নিজের শৈশবের…
চট্টগ্রামের আনোয়ারায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় ডাকসু জিএস এস এম ফরহাদ শিক্ষার্থীদের জিপিএ-৫ পেয়ে আত্মতুষ্টিতে না…
ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির চতুর্থ বৈঠকে অধিবেশনের সময়সীমা ও কার্যতালিকা চূড়ান্ত করা হয়েছে।…
যুক্তরাজ্যের তিনটি গুরুত্বপূর্ণ বিমানবন্দরে বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে। ম্যানচেস্টার এয়ারপোর্টস গ্রুপের অধীনস্থ ম্যানচেস্টার,…
বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির…
This website uses cookies.