চীনের ইউনান প্রদেশের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছে কুনমিংয়ে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। শনিবার (২২ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশকে দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া ও চীনের বাজারের সঙ্গে সংযুক্ত একটি সম্ভাবনাময় বিনিয়োগ গন্তব্য হিসেবে উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে কুনমিংয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের প্রথম সচিব (বাণিজ্যিক) রিদওয়ানুর রহমান ‘বাংলাদেশ অ্যাজ অ্যান ইনভেস্টমেন্ট ডেস্টিনেশন’ শীর্ষক একটি উপস্থাপনা দেন। তিনি উল্লেখ করেন যে, প্রতিযোগিতামূলক শ্রমশক্তি, শিল্প ভূমি, জ্বালানি সুবিধা, শতভাগ বিদ্যুতায়ন এবং কৌশলগত ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ গন্তব্যে পরিণত হয়েছে। তিনি আরও বলেন, দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া ও চীনের মধ্যে সংযোগকারী দেশ হিসেবে বাংলাদেশ চীনের বাজারে প্রবেশের একটি কার্যকর পথ তৈরি করছে।
আলোচনাধীন কুনমিং-চট্টগ্রাম করিডোরকে দক্ষিণ-পশ্চিম চীন থেকে বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরে পৌঁছানোর একটি সম্ভাবনাময় বাণিজ্যপথ হিসেবে অভিহিত করেছেন রিদওয়ানুর রহমান। তার মতে, এটি ইউনানের উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে। এছাড়া বিদেশি বিনিয়োগকারীদের জন্য শতভাগ মালিকানা, মূলধন ও মুনাফা প্রত্যাবাসনের সুযোগ এবং চীনসহ ৩৪টি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তির মাধ্যমে বাংলাদেশে একটি স্থিতিশীল বিনিয়োগ কাঠামো নিশ্চিত করা হয়েছে বলে তিনি জানান।
বিনিয়োগের জন্য সম্ভাবনাময় বিভিন্ন খাতের মধ্যে পোশাক শিল্প, ওষুধ, ইলেকট্রনিক্স, বৈদ্যুতিক যানবাহন, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, নবায়নযোগ্য জ্বালানি, লজিস্টিকস এবং তথ্যপ্রযুক্তি সেবার কথা তুলে ধরা হয়েছে। বিশেষ করে সৌরবিদ্যুৎ, জ্বালানি সংরক্ষণ প্রযুক্তি ও সবুজ নির্মাণে চীনা প্রতিষ্ঠানগুলোর জন্য বিশেষ সুযোগ রয়েছে। এছাড়া চট্টগ্রামের আনোয়ারায় নির্মাণাধীন চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন, বিডার ওয়ান স্টপ সার্ভিস, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল এবং হাই-টেক পার্কের মতো অবকাঠামোগত সুবিধার কথা তিনি উল্লেখ করেন, যেখানে চার বিলিয়ন ডলারের বেশি সম্ভাবনাময় পিপিপি প্রকল্প রয়েছে।
অনুষ্ঠান শেষে ইউনানের উদ্যোক্তারা বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের বিষয়ে কনস্যুলেটের বাণিজ্যিক উইংয়ের সঙ্গে মতবিনিময় করেন। কনস্যুলেট জানিয়েছে যে, তারা ইউনান, সিচুয়ান, চংচিং, গুইঝো ও গুয়াংশি প্রদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে কাজ করে যাচ্ছে।
রাশিয়ার আমুর অঞ্চলে ‘আমুর গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সে’ ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে ১৫ জন নিহত হয়েছেন,…
আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের কাজের পরিধি বাড়ানোর ধারাবাহিকতায় এবার কানাডার মাটিতে বাংলাদেশি সিনেমায় জুটি বাঁধছেন চিত্রনায়ক…
মালয়েশিয়ায় অবস্থানরত ৫ হাজার মিয়ানমার নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানোর প্রথম ধাপের প্রক্রিয়া শুরু হতে…
রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া আবারও ঢাকার মঞ্চ মাতাতে আসছেন। আগামী ২৭ নভেম্বর আয়োজিত এই কনসার্টের…
কলকাতার ঐতিহ্যবাহী আন্তর্জাতিক বইমেলা এবার পা রাখছে সুবর্ণজয়ন্তীতে (৫০ বছর)। এই আয়োজনকে আরও জাঁকজমকপূর্ণ করতে…
বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও প্রখ্যাত অর্থনীতিবিদ ড. মোহাম্মদ হারুনুর রশিদ ৮৮ বছর বয়সে মারা…
This website uses cookies.