Header Premium (728×90)

জাতীয় স্বার্থে উপযুক্ত সময়েই ভারত সফর করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, তাড়াহুড়া করে নয়, বরং জাতীয় স্বার্থের ভিত্তিতে আলোচনার মাধ্যমে উপযুক্ত সময় হলেই ভারত সফর করা হবে। শনিবার (২২ আগস্ট) সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশ একটি ইতিবাচক ও কার্যকর সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সাথে সম্পর্কের গুরুত্ব স্বীকার করলেও তিনি স্পষ্ট করেন যে, বাংলাদেশের জাতীয় স্বার্থের সাথে আপস করে কোনো সম্পর্ক এগিয়ে নেওয়া সম্ভব নয়। ভারত সফর প্রসঙ্গে তিনি বলেন, আলোচনার ভিত্তিতে এবং জাতীয় স্বার্থ নিশ্চিত করে উপযুক্ত সময়েই এই সফর অনুষ্ঠিত হবে।

শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দেড় হাজার মানুষ হত্যার সাথে জড়িত সন্ত্রাসী হিসেবে ভারতে অবস্থান করছেন। তার বিরুদ্ধে বিভিন্ন মামলার বিচারিক প্রক্রিয়ার ফল এসেছে এবং আরও অনেক মামলা বিচারাধীন রয়েছে। ভারতের সাথে বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তি বিদ্যমান থাকায় এটি কোনো নতুন শর্ত নয়, বরং চলমান প্রক্রিয়া। তিনি আরও উল্লেখ করেন, ভারতে পালিয়ে থাকা অন্যান্য অপরাধীদের ফিরিয়ে আনা বাংলাদেশের মানুষের প্রত্যাশা ও অনুভূতির সাথে জড়িত, যা ভারতের সাথে আলোচনায় অগ্রাধিকার পাবে।

প্রতিমন্ত্রী জানান, ভারত থেকেও ইতিবাচক মনোভাব ও সদিচ্ছার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিশেষ করে ৫ আগস্টের পর শেখ হাসিনার সংবাদ সম্মেলনের ঘটনায় বাংলাদেশের মানুষের অনুভূতিতে আঘাত লাগার বিষয়টি ভারত স্বীকার করেছে, যা আলোচনার ক্ষেত্রে একটি ভালো সূচনা বলে তিনি মনে করেন।

সফরের প্রস্তুতির বিষয়ে হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী পর্যায়ের সফর কোনো খেলার বিষয় নয়, এর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ও ভিত্তি তৈরি করতে হয়। দুই দেশের সরকারপ্রধানের বৈঠকের আগে আলোচনার মাধ্যমে ঐকমত্যে পৌঁছানো জরুরি। জাতীয় স্বার্থ বজায় থাকলে আগামী সপ্তাহ বা তার পরবর্তী সময়েও সফর সম্ভব বলে তিনি জানান।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

Recent Posts

কিডনি বিক্রি করেও কাটল না অভাব, চুরির মামলায় গ্রেপ্তার যুবক

অভাবের তাড়নায় এক মাস আগে কিডনি বিক্রি করেও অভাব কাটেনি জয়পুরহাটের কালাই উপজেলার ছামছুল ইসলামের।…

5 minutes ago

চকরিয়ায় সড়ক দখলমুক্ত করতে দুই শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ

কক্সবাজারের চকরিয়া পৌরশহরে সড়ক দখল করে গড়ে তোলা দুই শতাধিক ভাসমান দোকান উচ্ছেদ করেছে উপজেলা…

25 minutes ago

শুটিংয়ের সেটে বড় বিপদের মুখে অভিনেতা ইমরান হাশমি

নতুন ছবি ‘গানমাস্টার জি৯’-এর শুটিং করার সময় একটি ক্রেন থেকে গাড়ি নিচে পড়ে বড় ধরনের…

35 minutes ago

বগুড়ায় আশ্রয়ণ প্রকল্পের হাজারো ঘর এখন মাদকসেবীদের আস্তানা

বগুড়ার সারিয়াকান্দিতে সরকারি আশ্রয়ণ প্রকল্পের দুই হাজারের বেশি ঘর বাসিন্দাদের অভাবে পরিত্যক্ত হয়ে পড়েছে। নানা…

44 minutes ago

৫৮৩ শ্রমিকের হাতে ৫ কোটি টাকার অনুদানের চেক তুলে দিলেন মন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ৫৮৩ জন শ্রমিক ও…

47 minutes ago

৭ মিনিটে ৩ গোল, রোমার বিপক্ষে রিয়ালের অবিশ্বাস্য জয়

রোমার অলিম্পিক স্টেডিয়ামে ৮২ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা রিয়াল মাদ্রিদ শেষ সাত মিনিটে…

1 hour ago

This website uses cookies.