সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। শুক্রবার রাতে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয় যে, রুলস অব বিজনেস, ১৯৯৬-এর ৩(৪) বিধি অনুযায়ী প্রধানমন্ত্রী এই দাপ্তরিক দায়িত্ব বণ্টন ও পুনর্বণ্টন করেছেন। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও এতে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে গত ১৭ ফেব্রুয়ারি, ৪ মার্চ, ১২ মার্চ ও ২৫ মার্চ জারি করা প্রজ্ঞাপনসমূহের অন্যান্য বিষয়াবলি অপরিবর্তিত রাখা হয়েছে।
ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তিনি সাবেক মন্ত্রী এবং ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র মরহুম আলহাজ্ব নাজিউর রহমান মঞ্জুর ছেলে।
ভোলার মনপুরা উপজেলার ফরহাদ (২৪) নামে এক যুবক চট্টগ্রাম যাওয়ার পথে নিখোঁজ হয়েছেন। গত ১১…
আইনজীবী হিসেবে তালিকাভুক্তির সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণের উদ্যোগ নিয়েছে সরকার। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন,…
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল মন্তব্য করেছেন যে, কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে শুধু রাজনৈতিক…
দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জনের প্রাণ গেছে। এ নিয়ে…
বগুড়ায় স্কুলে শাসনের জের ধরে শরীরচর্চা শিক্ষককে রাস্তায় গাছের ডাল দিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছে সপ্তম…
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি রোধে জেলা…
This website uses cookies.