দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (২২ আগস্ট) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সভায় রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান শিপলু জানান, ভোলার সঙ্গে ঢাকা ও বরিশালের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের লক্ষ্যে তিনটি প্রস্তাব নিয়ে সভায় আলোচনা করা হয়। এর মধ্যে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রস্তাবিত রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটটি অনুমোদনের জন্য চূড়ান্ত করা হয়েছে। এই মহাসড়কটি বাস্তবায়িত হলে ভোলা সরাসরি দেশের মূল সড়ক নেটওয়ার্কের অন্তর্ভুক্ত হবে।
সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান ভৌগোলিক প্রতিবন্ধকতা দূর করে নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি ব্যবসা-বাণিজ্যের সুযোগ সম্প্রসারণে একটি সমন্বিত সড়ক নেটওয়ার্ক গড়ে তুলতে এবং ভোলাকে মূল সড়ক ব্যবস্থার সঙ্গে যুক্ত করার কাজ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
প্রকল্পসংশ্লিষ্টদের মতে, প্রস্তাবিত রুটে বিদ্যমান সড়ক প্রশস্ত করার পাশাপাশি কিছু অংশে নতুন সড়ক নির্মাণ করতে হবে। এছাড়া যাতায়াত ব্যবস্থা সহজ করতে তিনটি ছোট সেতু নির্মাণেরও প্রয়োজন রয়েছে। প্রকল্পের সম্ভাব্যতা ও বাস্তবায়নযোগ্যতা দ্রুত যাচাইয়ের কাজ শুরু হবে।
নদীবেষ্টিত ভোলার মানুষ দীর্ঘ সময় ধরে নৌপথের ওপর নির্ভরশীল। নতুন এই সড়ক যোগাযোগ স্থাপিত হলে যাতায়াতের সময় ও খরচ উভয়ই উল্লেখযোগ্য হারে কমে আসবে। হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটটি ঢাকা ও বরিশালের সঙ্গে ভোলার যোগাযোগের ক্ষেত্রে একটি কার্যকর বিকল্প হিসেবে ভূমিকা রাখবে বলে কর্মকর্তারা আশা প্রকাশ করছেন।
সভায় সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক, সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাত্র তিন দিনের ব্যবধানে সড়ক দুর্ঘটনা, মস্তিষ্কে রক্ত জমাট বাঁধা…
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রী শাহনাজ পারভীন জ্যোৎস্নাকে হত্যার দায়ে জিতেশ চন্দ্র গোপ নামে এক ব্যক্তিকে…
আন্দোলনরত শিক্ষার্থীদের অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হয়ে পুলিশি নিরাপত্তায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)…
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করা হচ্ছে। নতুন কাঠামোতে আহ্বায়ক, সদস্যসচিব ও যুগ্ম…
ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ভয়াবহ দাবানলে প্রায় ৩০০ বাড়ি পুড়ে গেছে। এল নিনোর প্রভাবে তীব্র হওয়া…
রাজধানীর পল্লবীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ শুরু হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে যোগ্য…
This website uses cookies.