Header Premium (728×90)

Categories: বিনোদন

সালমান শাহ ভক্তদের উন্মাদনা নিয়ে সিনেমা ‘লাভ ৯৬’

অমর নায়ক সালমান শাহর জীবনী কিংবা তার মৃত্যুরহস্য নয়, বরং তাকে ঘিরে নব্বইয়ের দশকে দেশজুড়ে ছড়িয়ে পড়া উন্মাদনা, আবেগ ও ভক্তদের ভালোবাসার গল্প নিয়ে নির্মিত হয়েছে নতুন সিনেমা ‘লাভ ৯৬’। তরুণ নির্মাতা ইভান মল্লিক পরিচালিত এই চলচ্চিত্রটি আগামী ৪ সেপ্টেম্বর (শুক্রবার) সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। সালমান শাহর ৩০তম মৃত্যুদিবস ৬ সেপ্টেম্বর। প্রিয় নায়কের মৃত্যুদিবসকে স্মরণ করেই তার দুদিন আগে ৪ সেপ্টেম্বর সিনেমাটি রূপালী পর্দায় আনার সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান।

সাদাকালো টেলিভিশনে নাটক-সিনেমা দেখা, চাঁদা তুলে ভিসিআর ভাড়া করে রাতভর সিনেমা উপভোগ, ভিউকার্ড জমানো কিংবা ক্যাসেট প্লেয়ারে গান শোনার সেই রঙিন নস্টালজিয়ার যুগে বাংলা চলচ্চিত্রে ধূমকেতুর মতো আবির্ভাব ঘটেছিল সালমান শাহর। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তার আকস্মিক মৃত্যুতে স্তব্ধ হয়ে গিয়েছিল পুরো দেশ, এমনকি প্রিয় নায়কের শোক সহ্য করতে না পেরে একাধিক ভক্ত বেছে নিয়েছিলেন আত্মহত্যার পথ। সেই অন্ধ ভক্তদের অনুভূতির প্রেক্ষাপটেই নির্মিত হয়েছে এই চলচ্চিত্র।

এর আগে গত ১০ মে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে কোনো প্রকার কর্তন ছাড়াই (আনকাট) ছাড়পত্র পায় ‘লাভ ৯৬’। নির্মাতার দাবি, সিনেমাটির গল্প, নির্মাণশৈলী এবং নব্বইয়ের দশকের আবেগঘন উপস্থাপনা সার্টিফিকেশন বোর্ডের সদস্যদের কাছেও বেশ প্রশংসিত হয়েছে। এ প্রসঙ্গে নির্মাতা ইভান মল্লিক বলেন, সিনেমাটি সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে, তাই এখানে বিতর্কিত কোনো বিষয় নেই। আছে শুধু সালমান শাহ ভক্তদের আবেগ, অনাবিল উন্মাদনা এবং নব্বইয়ের দশকের সেই স্মৃতিকে পর্দায় ফিরে দেখার চেষ্টা।

রাইসা ফিল্মসের ব্যানারে মো. জসিম উদ্দিনের প্রযোজনায় নির্মিত ‘লাভ ৯৬’-এর মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটছে নতুন জুটি আরিয়ান খান ও পূর্ণতার। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন শিবা সানু, সানজিদা মিলা, তমাল মাহবুব, রেবেকা রউফ, আরমান খান, প্রিয়া, ডিজে সোহেল, রুবেল রানা ও সিমান্ত খন্দকার। পরিচালক আরও যোগ করেন, ‘লাভ ৯৬’ পুরোপুরি রোমান্টিক ও অ্যাকশনধর্মী বাণিজ্যিক সিনেমা। গল্পে দর্শক টানটান উত্তেজনা পাবেন। সালমান শাহর প্রতিটা ভক্তই এই চলচ্চিত্রে নিজেদের কোনো না কোনো স্মৃতির দেখা পাবেন বলে বিশ্বাস করেন পরিচালক।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

ঈশ্বরদীতে ১২ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, থানায় মামলা

পাবনার ঈশ্বরদীতে ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টা ও যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে ৬০ বছর…

15 minutes ago

পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৭ শিক্ষার্থীসহ নিহত ২৮

পাকিস্তানের পেশোয়ারে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত ২৮ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২৭…

28 minutes ago

হামজার বিতর্কিত লাল কার্ডে ক্ষোভে ফুঁসছেন শেফিল্ড কোচ

পোর্টসমাউথের মাঠে শেফিল্ড ইউনাইটেডের ৩-২ গোলের পরাজয়ের ম্যাচে হামজা চৌধুরীর লাল কার্ড নিয়ে ক্ষুব্ধ কোচ…

56 minutes ago

সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৫ হাজার ৭৭৯ যাত্রী

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে কার্যক্রম ব্যাহত হওয়ায় বাংলাদেশ থেকে সৌদিগামী ১০৩টি ফ্লাইট বাতিল ও স্থগিত…

1 hour ago

খালি পেটে শিঙাড়া খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি হতে পারে

সকালের নাশতা কিংবা বিকেলের আড্ডায় জনপ্রিয় খাবার শিঙাড়া। তবে খালি পেটে এটি খেলে হজমের সমস্যা,…

1 hour ago

পেশোয়ারে স্কুল ভবন ধসে শিক্ষার্থী ও শিক্ষকসহ নিহত ২১

পাকিস্তানের পেশোয়ারের আফ্রিদি আবাদ এলাকায় একটি বেসরকারি স্কুলের ভবন ধসে অন্তত ২০ জন শিক্ষার্থী ও…

1 hour ago

This website uses cookies.