ঢাকা ০২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শামলিতে জিম থেকে বের হতেই গুলি, ২৫ সেকেন্ডে শেষ গায়কের জীবন ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৯১ জন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার ইউরোপে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মজুত নিয়ে উদ্বেগ নেপাল সীমান্তে বন্যা ও ভূমিধসের নতুন ঝুঁকি, উদ্ধার অভিযান স্থগিত চীনের আগামী ৫ দিন দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা, কমবে গরম আশুলিয়ায় পত্রিকার সাইনবোর্ডের আড়ালে নকল কনডম তৈরির কারখানায় অভিযান সেপ্টেম্বরে নয়, জানুয়ারিতে হতে পারে ভারত-বাংলাদেশ সিরিজ ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন নরওয়ের রাজা হারাল্ড নেপালের ভয়াবহ বন্যা: বাংলাদেশের কাপ্তাই বাঁধের জন্য কি সতর্কবার্তা? গোয়াইনঘাটে ২৬ কোটির মহাসড়ক নির্মাণে বাধা ৯০ গাছ

দীপু মনির স্বামীর জানাজায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, ছাত্রলীগ নেতা প্রত্যয় কারাগারে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৭:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাবেক মন্ত্রী দীপু মনির প্রয়াত স্বামীর জানাজাকে কেন্দ্র করে রাজধানীর গুলশানের আজাদ মসজিদ এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে আটক ছাত্রলীগ নেতা আল রাফি প্রত্যয়কে কারাগারে পাঠানো হয়েছে। তাকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর এই আদেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (২১ আগস্ট) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালত এই আদেশ প্রদান করেন। আসামিপক্ষের আইনজীবী গাজী ফয়সাল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক (এসআই) কে. এম মফিজুর রহমান আসামি প্রত্যয়কে আদালতে হাজির করেন। একই সঙ্গে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটকে রাখার আবেদন জানান। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী গাজী ফয়সাল ইসলাম তার জামিন চেয়ে শুনানি করেন। তবে আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে জামিন আবেদন নাকচ করে প্রত্যয়কে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজাহার ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট বৃহস্পতিবার দুপুরে গুলশান থানাধীন আজাদ মসজিদ সংলগ্ন এলাকায় সাবেক মন্ত্রী দীপু মনির প্রয়াত স্বামীর জানাজাকে কেন্দ্র করে গ্রেপ্তারকৃত প্রত্যয় ও তার সহযোগীরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালায়। সে সময় নিষিদ্ধ সংগঠনের পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়া অবস্থায় তাকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, আসামি প্রত্যয় গত ৭ আগস্ট গুলশান থানায় দায়ের হওয়া একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলার সঙ্গেও জড়িত। ওই মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও নাশকতা সৃষ্টির পরিকল্পনার উদ্দেশ্যে গোপন বৈঠক করার অভিযোগ রয়েছে।

গ্রেপ্তার হওয়া আল রাফি প্রত্যয় কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ভৈরবপুর এলাকার স্থায়ী বাসিন্দা এবং তিনি ভৈরব উপজেলা ছাত্রলীগের একজন নেতা। বর্তমানে তিনি রাজধানীর কাঁঠালবাগানের এবিসি হোস্টেলে বসবাস করছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

দীপু মনির স্বামীর জানাজায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, ছাত্রলীগ নেতা প্রত্যয় কারাগারে

আপডেট সময় : ০৫:৫৭:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬