জুলাই মাসে সারা দেশে বিশেষ অভিযান পরিচালনা করে ১০৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসব অভিযানে জড়িত থাকার অভিযোগে মোট ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে ৬৫টি দেশীয় এবং ৩৯টি বিদেশি আগ্নেয়াস্ত্র রয়েছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।
সংবাদ সম্মেলনে ইন্তেখাব চৌধুরী জানান, গত ১৯ আগস্ট রাজধানীর তুরাগের কামারপাড়া ফলের আড়তে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে চাঁদাবাজির সঙ্গে জড়িত একটি চক্রের ১২ সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে চাঁদা আদায়ের ১১ হাজার ২২০ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, চক্রটি ফল ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন জোরপূর্বক চাঁদা আদায় করত। চাঁদা দিতে অস্বীকার করলে ব্যবসায়ীদের রিকশা, ভ্যান ও কাভার্ডভ্যান আটকে রেখে ভয়ভীতি প্রদর্শন করা হতো।
র্যাবের এই মুখপাত্র আরও বলেন, অপরাধ প্রতিরোধ, মানবাধিকার রক্ষা, আইনের শাসন সমুন্নত রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব ভবিষ্যতেও কঠোর অবস্থানে থাকবে। অপরাধীদের আইনের আওতায় আনতে র্যাব দৃঢ়তার সঙ্গে কাজ করে যাচ্ছে এবং জনগণের পাশে থেকে সেবার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি। এই কার্যক্রমে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন র্যাব কর্মকর্তা।
নোয়াখালীর সদর উপজেলায় একটি অটোরিকশার গ্যারেজে যৌথ অভিযান চালিয়ে ৪৪ পিস ইয়াবা, একটি দেশীয় ওয়ান…
সেপ্টেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভায় সার্বিক কর্মদক্ষতার বিচারে নীলফামারী জেলা পুলিশকে রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা…
‘ব্রেকিং ব্যাড’ খ্যাত জনপ্রিয় হলিউড অভিনেতা আরজে মেটি ৩৪ বছর বয়সে যুক্তরাষ্ট্রের টেক্সাসে শেষ নিঃশ্বাস…
গ্রাহকদের কাছ থেকে নেওয়া টাকা ব্যাংকে জমা না দিয়ে সফটওয়্যারে জালিয়াতির মাধ্যমে ১৬ কোটি ৬২…
আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞাকে আন্তর্জাতিক বিচারব্যবস্থার ওপর নজিরবিহীন আঘাত বলে মন্তব্য করেছেন নোবেলজয়ী…
সুপ্রিম কোর্ট অভিযানের পর ইন্ডিয়া জোটের নেতারা অভিযোগ করেছেন, সরকার ভোট চুরির পর এবার বিক্ষোভের…
This website uses cookies.