চট্টগ্রামসহ সারাদেশে গ্যাস সংকট কাটার যে আশা তৈরি হয়েছিল, তা ফের অনিশ্চয়তায় পড়েছে। আগস্টে সরাসরি ক্রয়পদ্ধতিতে আমদানির তালিকায় থাকা চারটি এলএনজি কার্গোর একটিও এখনো দেশে না পৌঁছানোয় দেশের গ্যাস সরবরাহ পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। এর মধ্যে একটি কার্গোর জন্য প্রস্তাবিত জাহাজ যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার তালিকায় থাকায় সেটিও গ্রহণ করেনি সরকার। ফলে দেশের শিল্প, বিদ্যুৎ, সিএনজি ও আবাসিক গ্রাহকদের গ্যাস সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত গণমাধ্যমকে জানান, সরাসরি ক্রয়পদ্ধতিতে ক্রয়াদেশ পাওয়া সরবরাহকারীরা প্রয়োজনীয় কাগজপত্র বা ডকুমেন্টেশন এবং আনুষ্ঠানিকতা শেষ করতে পারেনি। তাদের জাহাজ না আসায় দরপত্র আহ্বান করে নতুন এলএনজি জাহাজ আনা হচ্ছে এবং সরবরাহ বজায় রাখা যাবে বলে তিনি আশ্বস্ত করেছেন।
পরিস্থিতি মোকাবিলায় জরুরি ভিত্তিতে আরও পাঁচটি এলএনজি কার্গো কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। আগস্টের জন্য তিনটি ও সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের জন্য দুটি কার্গো কিনতে দরপত্র আহ্বান করা হলেও মাত্র দুটির জন্য দর পাওয়া গেছে। উভয় ক্ষেত্রেই সর্বনিম্ন দরদাতা ব্রিটিশ পেট্রোলিয়াম, যার দর প্রতি এমএমবিটিইউ প্রায় ২২ ডলার। অন্য তিনটি কার্গোর জন্য কোনো কোম্পানি দর না দেওয়ায় পুনরায় দরপত্র আহ্বানের প্রয়োজন হতে পারে।
আগস্ট মাসে নয়টি কার্গো সরবরাহের পরিকল্পনা ছিল। এর মধ্যে দরপত্রের মাধ্যমে দুটি ইতিমধ্যে সরবরাহ করা হয়েছে এবং অন্যটি বৃহস্পতিবার আসার কথা। কাতারের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির একটি কার্গো পাওয়া গেলেও সৌদি আরামকোর সঙ্গে স্বল্পমেয়াদি চুক্তির কার্গো থেকে টার্মিনাল কর্তৃপক্ষ এলএনজি নিতে রাজি হয়নি। সবচেয়ে বড় অনিশ্চয়তা তৈরি হয়েছে সরাসরি ক্রয়পদ্ধতিতে কেনা চার কার্গো নিয়ে। আগস্টের শুরুতে যুক্তরাজ্যভিত্তিক ব্ল্যাককিউব ইন্টারন্যাশনাল, ওমানভিত্তিক ম্যাঙওয়েল ইন্টারন্যাশনাল এসপিসি এবং হংকংভিত্তিক ঝেনইউ শিপিং কোম্পানির কাছ থেকে এলএনজি কেনার সিদ্ধান্ত হয়। ব্ল্যাককিউব ও ঝেনইউ বাজারদরের তুলনায় কম দরে সরবরাহের প্রস্তাব দিয়েছিল, যেখানে ব্ল্যাককিউবের দর ছিল ১৫ দশমিক ৫০ ডলার এবং ঝেনইউর ১৪ দশমিক ৯৫ ডলার। তবে ঝেনইউর একটি জাহাজ নিষেধাজ্ঞার তালিকায় থাকায় সরকার সেটি গ্রহণ করেনি, যা আন্তর্জাতিক লেনদেনে জটিলতা এড়াতে করা হয়েছে।
এই গ্যাস সংকটের ফলে চট্টগ্রামসহ জাতীয় শিল্প উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়ছে। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) দাপ্তরিক কর্মকর্তা জিয়াউর রহমান জানান, বিটিএমএর ১৮০০ সদস্য কারখানাতেই গ্যাস সরবরাহ পরিস্থিতি অত্যন্ত নাজুক। নিট পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান বলেন, আকস্মিক গ্যাস সংকট উৎপাদন পরিকল্পনা ও রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) আওতাধীন এলাকায় দৈনিক চাহিদা ৩৫০ থেকে ৪৫০ মিলিয়ন ঘনফুট, যা পুরোপুরি আমদানিকৃত এলএনজির ওপর নির্ভরশীল। ২১ জুলাই মহেশখালীতে এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের পর থেকে পরিস্থিতি নাজুক হয়ে পড়ে। ওই টার্মিনাল বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাসের সরবরাহ কমে যায়। ৬ আগস্ট টার্মিনালটি আংশিক চালু হলেও সরবরাহ স্বাভাবিক হয়নি। মহেশখালীর এলএনজি টার্মিনালের ওই সংকটে চট্টগ্রামে সরবরাহ ১৫০ মিলিয়ন ঘনফুটের নিচে নেমে গেছে। এছাড়া সামিটের টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ সাময়িক বন্ধ থাকা ও পুনরায় চালু হওয়ার পরও সংকট কাটেনি। এই অনিশ্চয়তায় সীতাকুন্ড, মিরসরাই, আনোয়ারা, কালুরঘাট ও ফৌজদারহাটসহ বিভিন্ন শিল্পাঞ্চলে গ্যাসের চাপ কমে উৎপাদন ব্যাহত হচ্ছে, পাশাপাশি সিএনজি স্টেশনগুলোতে দীর্ঘ সারি ও পরিবহন সংকট নগরবাসীর ভোগান্তি বাড়িয়েছে।
টার্মিনালটি আংশিক চালু হলেও সরবরাহ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। এরপর সামিটের টার্মিনাল থেকেও গ্যাস সরবরাহ বন্ধ হয়ে পড়ে। সেটি চালু হওয়ার পর পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছিল। কিন্তু দুয়েকদিনের মধ্যে সংকট আবার প্রকট হয়ে ওঠে। মহেশখালীর দুটি ভাসমান টার্মিনালের সম্মিলিত রিগ্যাসিফিকেশন সক্ষমতা প্রায় এক হাজার ১০০ মিলিয়ন ঘনফুট। ফলে কোনো একটি টার্মিনালে কারিগরি ত্রুটি, সমুদ্র উত্তাল হওয়া কিংবা নতুন এলএনজি কার্গো সময়মতো না পৌঁছালে এর সরাসরি প্রভাব পড়ে চট্টগ্রামের গ্যাস সরবরাহে।
বিরোধীদলের ছায়া সরকারের মতো এবার কাজের মাধ্যমে ‘ছায়া সিটি করপোরেশন প্রশাসন’ গঠন করার ঘোষণা দিয়েছেন…
নাটোর শহরের একডালা বাবুর পুকুরপাড় এলাকায় জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক সাদ্দাম রেজার ছত্রছায়ায় ইয়াবা ব্যবসা…
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম অভিযোগ করেছেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার…
শেরপুরের নকলায় মৃগী নদীতে ডুবে যাওয়া এক শিশুকে উদ্ধার করতে গিয়ে লামিয়া আক্তার নামে এক…
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২০২৬-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি হিসেবে…
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় চার বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ…
This website uses cookies.