মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যে, যেসব দেশ ইরানকে সহায়তা করবে অথবা দেশটির সঙ্গে ব্যবসা-বাণিজ্য চালিয়ে যাবে, তাদের অত্যন্ত ভয়াবহ অর্থনৈতিক পরিণতির মুখোমুখি হতে হবে। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টের মাধ্যমে তিনি এই সতর্কবার্তা প্রদান করেন।
ইরানের বিরুদ্ধে নজিরবিহীন অর্থনৈতিক যুদ্ধ ঘোষণা করে ট্রাম্প জানান, তিনি দেশটির বিরুদ্ধে সবচেয়ে কঠোর অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছেন। তবে এই পদক্ষেপের বিস্তারিত বা কোনো নির্দিষ্ট দেশের নাম তিনি উল্লেখ করেননি। তিনি স্পষ্ট করেন যে, কোনো দেশের ব্যাংক, ব্যবসায়িক প্রতিষ্ঠান, বিমানবন্দর বা সরকারি সংস্থা যদি ইরানকে আর্থিক বা বাণিজ্যিক সহায়তা প্রদান করে, তবে তাদের যুক্তরাষ্ট্রের কঠোর শাস্তির শিকার হতে হবে।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার প্রায় ছয় মাস অতিবাহিত হওয়ার এই সময়ে ট্রাম্পের এমন ঘোষণা এল, যখন কূটনৈতিক সমাধানের কোনো স্পষ্ট পথ দেখা যাচ্ছে না। একই সঙ্গে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলও ব্যাপকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। এর আগে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছিলেন যে, ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করতে ওয়াশিংটন আরও কঠোর পদক্ষেপ নেবে।
ট্রাম্পের অভিযোগ, ইরানকে রাশিয়া সামরিক সহায়তা ও ড্রোন প্রযুক্তি দিচ্ছে এবং চীন ইরানের তেল কিনে বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখেছে। মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন যে, ইরানের নৌবাহিনী ও বিমানবাহিনী ব্যাপকভাবে ধ্বংস হয়েছে এবং দেশটির সামরিক সক্ষমতা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তিনি ইঙ্গিত দিয়েছেন যে, ভবিষ্যতে ইরানের সঙ্গে আবারও আলোচনা হতে পারে, তবে তার প্রধান শর্ত হলো—ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না।
শরীয়তপুরের জাজিরায় জেলেদের জন্য বরাদ্দ সরকারি চাল বিতরণে ওজনে কম দেওয়া ও চালের মধ্যে পোকা…
সয়াবিন তেলে বিষাক্ত ধাতুর উপস্থিতি নিয়ে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির দাবি করেছেন,…
সৌদি আরবের রিয়াদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার আতঙ্কে দিন কাটাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। ১০ই অক্টোবর কিং খালেদ…
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৮ উইকেটের ব্যবধানে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।…
ঢাকার ধানমন্ডি এলাকায় ফুটপাতে এক ব্যক্তিকে মারধরের ঘটনায় খালিদ হাসান নামের এক যুবককে ১৫ দিনের…
চিকিৎসা শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার রাতে বিমান…
This website uses cookies.