অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিরিজের শেষ ম্যাচে ১৭২ রানে অলআউট হওয়ার পর স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটের ব্যবধানে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল।
ব্রিসবেনে বুধবার টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুতেই বড় বিপর্যয়ের মুখে পড়ে বাংলাদেশ। দলীয় ১৮ রানের মধ্যেই প্রথম তিন ব্যাটার সাজঘরে ফিরে যান। এরপর শারমিন আক্তার এবং স্বর্ণা আক্তার দলের হাল ধরার চেষ্টা করেন। শারমিন ৯৩ বলে ৫০ রান করেন এবং স্বর্ণা ৭১ বলে ৫৪ রান করে আউট হন। ওয়ানডে ফরম্যাটে এটি স্বর্ণার ক্যারিয়ারের প্রথম অর্ধশতক।
তবে এই দুই ব্যাটারের লড়াইয়ের পরও বাংলাদেশ বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয়। শেষ দিকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৪৯.৫ ওভারে ১৭২ রানে গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে মেগান স্কট ১৬ রানের বিনিময়ে ৪টি এবং অ্যানাবেল সাদারল্যান্ড ২টি উইকেট শিকার করেন।
১৭৩ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে অস্ট্রেলিয়া খুব একটা বেগ পায়নি। মাত্র দুই উইকেট হারিয়েই তারা জয়ের বন্দরে পৌঁছে যায়।
সৌদি আরবে হুতি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১০০টি ফ্লাইট বাতিল…
রাজধানীর শেরেবাংলা নগর এলাকার জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক…
চাঁদপুরের শাহরাস্তিতে স্কুল ফাঁকি দিয়ে বন্ধুদের সাথে ঘোরাফেরা করার সময় ১৬ তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ।…
ভোলা সদর উপজেলার শিবপুরে নদীভাঙন রোধে ৬০৫ কোটি টাকার প্রকল্প অনুমোদনে স্থানীয়দের মধ্যে নতুন আশার…
পটুয়াখালীর দশমিনায় ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে তেঁতুলিয়া ও বুড়া গৌরাঙ্গ নদীতে চলছে মা…
হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় সিঙ্গাপুরের পতাকাবাহী দুটি কন্টেইনার জাহাজ ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। হামলায়…
This website uses cookies.