জয়পুরহাটের ক্ষেতলালে চোর সন্দেহে দুই যুবককে মারধর ও নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় লাল বাদশা (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ একই ঘটনায় মাইদুল (১৮) নামে অপর এক যুবককে আহত অবস্থায় উদ্ধার করেছে। শনিবার সকালে উপজেলার মামুদপুর ইউনিয়নের মহব্বতপুর পদ্মপুকুর এলাকায় মাঠের পাশে দুই যুবককে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে ক্ষেতলাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাল বাদশাকে মৃত অবস্থায় পায় এবং মাইদুলকে অচেতন অবস্থায় উদ্ধার করে। মাইদুলকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত লাল বাদশা উপজেলার আলমপুর ইউনিয়নের আলমপুর নলপুকুর আদর্শ গ্রামের জামালের ছেলে এবং আহত মাইদুল একই এলাকার ইব্রাহিমের ছেলে। স্থানীয়দের মতে, তারা দুজন বন্ধু ছিলেন।
আহত মাইদুল পুলিশকে জানিয়েছেন, জামালগঞ্জ চারমাথা এলাকার একটি তেলের পাম্পের কাছ থেকে কয়েকজন ব্যক্তি তাদের ডেকে একটি বাড়িতে নিয়ে যান। সেখানে তাদের ওপর মারধর ও নির্যাতন চালানো হয়। পরে তাদের মাঠের পাশে ফেলে রেখে যাওয়া হয়। মাইদুল পুলিশকে আরও জানিয়েছেন যে, নির্যাতনকারীদের দেখলে তিনি চিনতে পারবেন, তবে তাদের নাম বা ঠিকানা তার জানা নেই।
স্থানীয় সূত্র অনুযায়ী, নিহত লাল বাদশা শারীরিকভাবে প্রতিবন্ধী ছিলেন এবং তার দৃষ্টিশক্তি কম ছিল। এছাড়া আহত মাইদুলেরও কিছুটা মানসিক সমস্যা রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চোর সন্দেহে তাদের মারধর করা হয়ে থাকতে পারে। পুলিশ ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করছে। আহত মাইদুলের দেওয়া তথ্য ও অন্যান্য বিষয় যাচাই করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
রাজশাহীর সীমান্ত ও চরাঞ্চল থেকে উদ্ধার হওয়া সূর্যপুত্র রেবন্তর একটি অত্যন্ত বিরল মূর্তিসহ ২৬টি প্রত্ননিদর্শন…
রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের ওলেশকি শহরে খাদ্য ও ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে। মাইন ও…
নড়াইলের নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের দেবদুন গ্রামে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যা নামে এক ব্যক্তিকে…
শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান শিশুদের নিরাপদ শৈশব…
নাটোরের নলডাঙ্গায় এক নারী ব্যবসা প্রতিষ্ঠান মালিককে যৌন হয়রানি, শ্লীলতাহানি ও হুমকির অভিযোগে মোঃ জাহাঙ্গীর…
আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে দেশের জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ ও নির্মাণ শিল্পের বিদ্যমান জটিলতা সহজ করার…
This website uses cookies.