Header Premium (728×90)

পীরগঞ্জে তালা কেটে সাড়ে ৫ লাখ টাকার মালামাল চুরি

রংপুরের পীরগঞ্জ উপজেলা পরিষদের সামনে অবস্থিত মেসার্স ফরহাদ অটো পার্টস কর্নারে চুরির ঘটনা ঘটেছে। গত বুধবার রাত ৩টার দিকে সংঘবদ্ধ চোরেরা দোকানের তিনটি তালা কেটে ভেতরে প্রবেশ করে। দোকান মালিক মাহমুদ হাসান খান পলিন জানান, চোরেরা দোকানের অটো ভ্যানের ব্যাটারি, বিভিন্ন অটো পার্টস এবং নগদ টাকা নিয়ে গেছে। এতে প্রায় সাড়ে ৫ লাখ টাকার মালামাল ও অর্থের ক্ষতি হয়েছে বলে তিনি জানিয়েছেন।

ঘটনার সময় সরকারি শাহ্ আব্দুর রউফ কলেজের সিসি ক্যামেরার ফুটেজে চুরির দৃশ্য ধরা পড়ে। ফুটেজে দেখা যায়, রাত সাড়ে ৩টার দিকে একটি পিকআপ ভ্যানে করে একদল চোর দোকানের সামনে এসে উপস্থিত হয়। খবর পেয়ে পীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পীরগঞ্জ থানার ওসি নজমুল হক জানিয়েছেন, বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান চলছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

Recent Posts

মাদকের আস্তানায় অস্ত্র হাতে অভিযান চালালেন প্রতিমন্ত্রী ইশরাক

রাজধানীর ঢাকা-৬ আসনের গেন্ডারিয়া বস্তিতে মাদকের আস্তানায় অস্ত্র হাতে অভিযান চালিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।…

10 minutes ago

ঢাকার ২৫৭ পূজামণ্ডপে ২৪ ঘণ্টা পুলিশি নিরাপত্তা নিশ্চিত করল ডিএমপি

ঢাকা মহানগরীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে ২৫৭টি পূজামণ্ডপে ২৪ ঘণ্টা…

48 minutes ago

কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ…

52 minutes ago

কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের…

1 hour ago

পাকিস্তানের বেলুচিস্তানে ৫ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ৫ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার সকালে খুজদারের…

2 hours ago

ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ড: একই পরিবারের ৬ জনসহ নিহত ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের ৬ জনসহ মোট ১০ জনের মৃত্যু…

2 hours ago

This website uses cookies.