চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় স্বর্ণ ব্যবসায়ী ওমর সরকারকে গলা কেটে হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড ও অন্য একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল দুপুরে চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয়) মো. কামাল হোসাইন এ রায় ঘোষণা করেন।
মামলার রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নাম জয় বিশ্বাস অনিক। মৃত্যুদণ্ডের পাশাপাশি আদালত তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। এছাড়া অন্য আরেকটি ধারায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৩ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
একই মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে হৃদয় সূত্রধর নামের অপর এক আসামিকে। যাবজ্জীবনের পাশাপাশি তাকেও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, যা অনাদায়ে তাকে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
মামলার বিবরণী থেকে জানা যায়, মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর বাজারের স্বর্ণ ব্যবসায়ী ওমর সরকারকে গলা কেটে হত্যা করা হয়েছিল। এই হত্যাকাণ্ডের দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসামিদের বিরুদ্ধে এ রায় প্রদান করেন।
দেশের প্রতিটি ইউনিয়নে আধুনিক খেলার মাঠ তৈরির বড় অবকাঠামোগত পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। লক্ষ্য, শিশুকিশোরদের…
২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে আলোচনায় উঠে এসেছেন নিউইয়র্কের প্রগতিশীল কংগ্রেসওম্যান আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ। সম্প্রতি…
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) এজিএস আয়শা সিদ্দিকা মেঘলা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। শুক্রবার মিরপুরের…
ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপের উপকূলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ৩৮ জন নিহত হয়েছেন। ঘটনার পর ২৩৫টি…
বিদ্যুৎ ও গ্যাস সংকটের প্রতিবাদে হারিকেন নিয়ে করা রাজনৈতিক কর্মসূচির সমালোচনা করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।…
সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও দানের ডেগ থেকে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২…
This website uses cookies.