Header Premium (728×90)

Categories: সারাদেশ

শাহজালালের দানবাক্সে মিলল ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও দানের ডেগ থেকে তৃতীয় দফায় ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা পাওয়া গেছে। শনিবার (১৫ আগস্ট) ৩৪ দিন পর প্রকাশ্যে এসব অর্থ গণনা করা হয়। নগদ টাকার পাশাপাশি ২ ভরি ১ রতি স্বর্ণ, ২৩টি রৌপ্য টুকরো এবং ১৯ ধরনের বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়েছে।

মাজারের তিনটি বড় দানবাক্স ও তিনটি দানের ডেগ খোলার কাজ সকাল ১০টার দিকে শুরু হয়। এরপর সকাল সাড়ে ১০টার দিকে প্রায় ৩০ জন স্বেচ্ছাসেবী প্রকাশ্যে টাকা গণনার কাজ শুরু করেন। এ সময় মাজারের মুতাওয়াল্লি, প্রশাসনের প্রতিনিধি এবং উৎসুক জনতা উপস্থিত ছিলেন।

উদ্ধারকৃত বৈদেশিক মুদ্রার মধ্যে রয়েছে ৩১ পাউন্ড ১১ পয়সা, ৩ হাজার ২৪৮ ভারতীয় রুপি, ৬০ পাকিস্তানি রুপি ও আধা পয়সা, ৭০ সৌদি রিয়াল, ৮ মালয়েশিয়ান রিঙ্গিত, ৪ মার্কিন ডলার, ১০০ নেপালি রুপি, ৬৪ দিরহাম ২২ সেন, ২০ তুর্কি লিরা, ১ হাজার ভিয়েতনামি ডং, ১ হাজার জাপানি ইয়েন, ১১১ কাতারি রিয়াল ৫০ পয়সা, ১০ দক্ষিণ আফ্রিকান র‍্যান্ড, ১০ সিঙ্গাপুর ডলার, ৮০ ইরানি টাকা, ১ মালদ্বীপের রুপি, ১ কানাডিয়ান ডলার এবং কুয়েতি মুদ্রা।

গণনা শেষে বিকেলে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী জানান, এসব অর্থ মাজারের নির্ধারিত ব্যাংক হিসাবে জমা দেওয়া হবে। এর আগে ২২ জুন প্রথমবার এবং ১১ জুলাই দ্বিতীয়বার মাজারের দানবাক্স ও ডেগের টাকা প্রকাশ্যে গণনা করা হয়েছিল। সর্বশেষ গণনার ৩৪ দিন পর আবার দানবাক্সগুলো খোলা হলো।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

বাণিজ্য চুক্তির প্রভাব: যুক্তরাষ্ট্র থেকে আমদানি দ্বিগুণের বেশি বাড়ল

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সই হওয়া দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির (এআরটি) প্রভাবে দেশটিতে আমদানি হু হু…

2 minutes ago

৪ বছরে দেশে নতুন দরিদ্র ৮০ লাখ, ঝুঁকিতে সোয়া ৬ কোটি মানুষ

বিশ্বব্যাংকের বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট প্রতিবেদনে জানানো হয়েছে, গত চার বছরে দেশে ৮০ লাখ মানুষ নতুন…

4 minutes ago

মানসিক রোগীকে হাতকড়া পরিয়ে নেওয়ার ঘটনায় রিহ্যাব সেন্টারের দুই কর্মী আটক

রাজধানীর মোহাম্মদপুরে মানসিক রোগে আক্রান্ত এক ব্যক্তিকে হাতকড়া পরিয়ে বাসা থেকে তুলে নেওয়ার ঘটনায় উত্তরার…

12 minutes ago

ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্র্যাটদের মামলা, সরকারি অর্থ ব্যয়ের অভিযোগ

সরকারি অর্থে রাজনৈতিক বিজ্ঞাপন প্রচারের অভিযোগে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছে ডেমোক্রেটিক পার্টির জাতীয় কমিটি…

15 minutes ago

শিশুর বুদ্ধি বিকাশে খাদ্যতালিকায় রাখুন এসব পুষ্টিকর খাবার

শিশুর শারীরিক বৃদ্ধির পাশাপাশি মস্তিষ্কের সঠিক বিকাশেও পুষ্টিকর খাবারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নিয়মিত খাদ্যতালিকায় কিছু…

21 minutes ago

বিল ক্লিনটনের অভিশংসন ও নীল পোশাকের সেই আলোড়ন সৃষ্টিকারী ইতিহাস

১৯৯৮ সালের ৮ অক্টোবর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের বিরুদ্ধে অভিশংসন তদন্ত শুরু হয়। মনিকা…

26 minutes ago

This website uses cookies.