Header Premium (728×90)

বাব এল-মান্দেব প্রণালিতে হুতিদের হামলা: দুই পাকিস্তানিসহ ৩ নাবিক নিহত

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় বাব আল-মান্দেব প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজের তিন নাবিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন পাকিস্তানি এবং একজন ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। মঙ্গলবার সকালে সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন গণমাধ্যম আল হাদাথ এই তথ্য নিশ্চিত করেছে।

লোহিত সাগরকে এডেন উপসাগর ও ভারত মহাসাগরের সঙ্গে সংযুক্তকারী ইয়েমেন ও আরব উপদ্বীপের মধ্যবর্তী গুরুত্বপূর্ণ জলপথ বাব এল-মান্দেব প্রণালিতে এই হামলা চালানো হয়। পরবর্তীতে ইয়েমেনের কোস্টগার্ড ও সরকারি সামরিক বাহিনীর কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স হামলার বিষয়টি নিশ্চিত করলেও নিহতদের জাতীয়তা সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য দেয়নি।

এদিকে, যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, মঙ্গলবার বিকেলে ইয়েমেনের আল মোক্কা উপকূলের কাছে একটি পণ্যবাহী জাহাজ অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। সংস্থাটি পুরো ঘটনাটি খতিয়ে দেখছে বলে জানিয়েছে।

একই দিনে ওমান উপসাগরেও একটি কনটেইনার জাহাজকে ঘিরে হামলার খবর পাওয়া গেছে। ইউকেএমটিও প্রথম দিকে এটিকে ট্যাংকার হিসেবে উল্লেখ করলেও পরে সংশোধন করে কনটেইনার জাহাজ বলে জানায়। সামরিক বাহিনীর সাথে সংশ্লিষ্ট একটি ঘটনার বিষয়ে তারা ওই জাহাজ থেকে বার্তা পেয়েছে।

সামুদ্রিক নিরাপত্তা সূত্রগুলোর ধারণা, পাকিস্তানের উপকূলের কাছে জাহাজটি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, পানামার পতাকাবাহী ‘ভেলা নোভা’ নামের এই কনটেইনার জাহাজটি ওমান উপসাগর দিয়ে যাওয়ার সময় হামলার শিকার হয়। ব্রিটিশ সামুদ্রিক ঝুঁকি ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ভ্যানগার্ড এবং অন্যান্য সামুদ্রিক নিরাপত্তা সূত্র জানিয়েছে, হামলার সময় জাহাজটি পাকিস্তানের উপকূল থেকে প্রায় ৭১ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল।

বাব আল-মান্দেব প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। এতে দুই পাকিস্তানি ও এক ইন্দোনেশীয় নাগরিক নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ আগস্ট) সকালে সৌদি রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদমাধ্যম আল হাদাথ এ তথ্য জানিয়েছে।বাব এল-মান্দেব প্রণালি ইয়েমেন ও আরব উপদ্বীপের মধ্যবর্তী

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

রাজশাহীতে হত্যা মামলায় পান দোকানিকে ফাঁসানোর অভিযোগ, পরিবারের সংবাদ সম্মেলন

রাজশাহীর ডিঙ্গাডোবায় মুদিদোকানি বারিউল ইসলাম হত্যা মামলায় পান দোকানি হানিফ আলী ও তার ভাইকে ফাঁসানোর…

3 hours ago

উয়েফার বিরুদ্ধে ‘অপপ্রচার ও হয়রানির’ অভিযোগ আনল ফিফা

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও ইউরোপিয়ান ফুটবল ফেডারেশন উয়েফার মধ্যকার দ্বন্দ্ব গড়িয়েছে আদালত পর্যন্ত।…

4 hours ago

ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় যুক্ত হলো দুই ঈদ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে ঈদুল ফিতর ও ঈদুল আজহা। গভর্নর গ্যাভিন…

4 hours ago

মনপুরায় ১০০ ইয়াবাসহ দুই যুবক আটক

ভোলার মনপুরা উপজেলায় ১০০ ইয়াবা উদ্ধারসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে রামনেওয়াজ লঞ্চঘাট…

4 hours ago

রণবীরের জন্মদিনে আলিয়ার বিশেষ পোস্ট, নেটদুনিয়ায় মুগ্ধতা

বলিউড তারকা রণবীর কাপুরের জন্মদিনে আলিয়া ভাট শেয়ার করলেন তাদের একান্ত ভালোবাসার মুহূর্তের ছবি, যা…

4 hours ago

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন…

4 hours ago

This website uses cookies.