Header Premium (728×90)

এসএসসি পরীক্ষায় ধানমন্ডি থানায় রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ের অসামান্য সাফল্য

সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে ধানমন্ডি থানার মধ্যে সেরা পারফরম্যান্স প্রদর্শন করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে রায়ের বাজার উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টি থেকে এ বছর বিপুলসংখ্যক শিক্ষার্থী জিপিএ-৫ পাওয়ার পাশাপাশি চমৎকার পাসের হার বজায় রেখেছে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ২৫৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল, যার মধ্যে ২৪৭ জন শিক্ষার্থী সফলভাবে উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ৩০ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

বিভাগভিত্তিক ফলাফলে দেখা যায়, বিজ্ঞান বিভাগ থেকে মোট ১০১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাসের গৌরব অর্জন করেছে। অন্যদিকে, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪৬ জন উত্তীর্ণ হয়েছে। অকৃতকার্য হওয়া বাকি ৮ জন শিক্ষার্থীই অনিয়মিত পরীক্ষার্থী ছিলেন, যার ফলে ব্যবসায় শিক্ষা বিভাগের নিয়মিত শিক্ষার্থীদের মধ্যেও পাসের হার শতভাগ।

বিদ্যালয়ের এই কৃতিত্বপূর্ণ ফলাফলে গভীর সন্তোষ প্রকাশ করে প্রধান শিক্ষক মেহেরুন্নেছা বলেন, "আমাদের শিক্ষক-শিক্ষিকাদের সার্বিক দিকনির্দেশনা, নিবিড় তদারকি এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফলেই ধানমন্ডি থানায় এই সেরা ফলাফল অর্জিত হয়েছে। বিশেষ করে বিজ্ঞান বিভাগের শতভাগ সাফল্য এবং ব্যবসায় শিক্ষা বিভাগের নিয়মিত শিক্ষার্থীদের শতভাগ পাসের অর্জন আমাদের গর্বিত করেছে। অভিভাবকদের সহযোগিতাও এই সাফল্যের অন্যতম চালিকাশক্তি। আমরা ভবিষ্যতে এই সফলতার ধারা অব্যাহত রাখতে বদ্ধপরিকর।"

ধানমন্ডি থানার শীর্ষে অবস্থান করায় বর্তমানে বিদ্যালয়টির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক আনন্দ ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আগামীতেও শিক্ষার মান উন্নত রেখে সাফল্যের এই ধারাবাহিকতা বজায় রাখতে সংশ্লিষ্ট সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

Recent Posts

অপতথ্য ও এআইয়ের অপব্যবহার রোধে বৈশ্বিক ঐক্যের ডাক তথ্য প্রতিমন্ত্রীর

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত এক সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান…

1 hour ago

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৩৬ জন

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে…

2 hours ago

বোয়িং কেনায় কোনো গোপন এজেন্ডা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বোয়িং উড়োজাহাজ কেনা নিয়ে কোনো গোপন এজেন্ডা নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।…

2 hours ago

এশিয়ান গেমসে ভারতের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ

এশিয়ান গেমসের পুল ‘এ’-এর ম্যাচে শক্তিশালী ভারতের কাছে ১০-০ গোলে হেরেছে বাংলাদেশ। সোমবার গিফু প্রিফেকচারাল…

2 hours ago

শেরপুরে ব্রক্ষপুত্র নদ থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার

শেরপুরের পুরাতন ব্রক্ষপুত্র নদ থেকে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে সদর…

2 hours ago

লালমোহনে দুর্গোৎসব ও সরকারি সেবামূলক কার্যক্রম নিয়ে প্রশাসনের সভা

ভোলার লালমোহনে আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপন এবং সরকারের গুরুত্বপূর্ণ সেবামূলক কর্মসূচির উদ্বোধন উপলক্ষে উপজেলা প্রশাসন…

2 hours ago

This website uses cookies.