বিদেশে উচ্চশিক্ষার জন্য টিউশন ফি ও অন্যান্য শিক্ষা-সংক্রান্ত ব্যয় পরিশোধের প্রক্রিয়া সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে বাংলাদেশি শিক্ষার্থীরা আন্তর্জাতিক ডেবিট, ক্রেডিট বা প্রিপেইড কার্ড ব্যবহার করে সরাসরি বিদেশি বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন অনলাইন ভর্তি প্ল্যাটফর্মে ফি পরিশোধ করতে পারবেন। সোমবার (১০ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বিদেশি বিশ্ববিদ্যালয় ও অনলাইন ভর্তি প্ল্যাটফর্মে আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে টিউশন ফি ও আনুষঙ্গিক ব্যয় পরিশোধের চাহিদা ক্রমাগত বাড়ছে। এই বাস্তবতাকে বিবেচনায় নিয়ে শিক্ষার্থীদের শিক্ষা ব্যয় মেটানোর সুবিধার্থে আন্তর্জাতিক কার্ড ইস্যুর অনুমতি দেওয়া হয়েছে।
নতুন এই সিদ্ধান্তের ফলে শিক্ষা-সংক্রান্ত এসব লেনদেন ব্যাংকের প্রচলিত বার্ষিক ব্যক্তিগত ভ্রমণ কোটা বা অন্যান্য বৈদেশিক মুদ্রা সুবিধার সীমার বাইরে থাকবে। অর্থাৎ, বিদেশে পড়াশোনার জন্য কার্ডে পরিশোধ করা অর্থ সাধারণ ভ্রমণ কোটায় কোনো প্রভাব ফেলবে না।
নির্দেশনা অনুযায়ী, এই কার্ড শিক্ষার্থীর নিজের নামে অথবা তার শিক্ষার ব্যয় বহনকারী অভিভাবক বা অন্য কোনো ব্যক্তির নামে ইস্যু করা যাবে। তবে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে নিশ্চিত করতে হবে যে, কার্ডটি দিয়ে নির্ধারিত সময়ের মধ্যে শুধু অনুমোদিত শিক্ষা-সংক্রান্ত ব্যয়ই পরিশোধ করা হচ্ছে। এছাড়া প্রতিটি লেনদেনের যথাযথ রেকর্ড সংরক্ষণ এবং নির্ধারিত পারপাস কোড ব্যবহার করে বাংলাদেশ ব্যাংকে নিয়মিত তথ্য ও প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে শিশু-কিশোর উপযোগী আটটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
কৃষকদের দেশের শ্রেষ্ঠ মানুষ হিসেবে অভিহিত করে তাদের অনুপ্রাণিত করতে বিশেষ কৃষি পুরস্কার চালুর ঘোষণা…
রাজধানীর মোহাম্মদপুরে হামলা ও ভাঙচুর চালিয়ে জমি দখলের ঘটনায় দায়ের করা মামলায় মো. লিমন ও…
চট্টগ্রামের কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (কেইপিজেড) গত দুই দশকে বিদেশি ও স্থানীয় বিনিয়োগ ৪১২ গুণ…
বাংলাদেশে বর্তমানে ১,৪১৫টি নদ-নদী থাকলেও অধিকাংশের স্বাভাবিক প্রবাহ ও প্রাণশক্তি হারিয়ে গেছে। দখল, দূষণ ও…
দিনাজপুরের খানসামা উপজেলার ১ নম্বর আলোকঝাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খলিলুর রহমান মৃত্যুবরণ করেছেন। তার…
This website uses cookies.