থাইল্যান্ডের ননথাবুরি প্রাদেশিক প্রশাসনিক সংস্থার (পিএও) প্রেসিডেন্ট থংচাই ইয়েনপ্রাসের্তকে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) সরকারি ভবনের সামনে এ হামলার ঘটনা ঘটে। একাধিক গুলিবিদ্ধ হওয়ার পর তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হামলায় থংচাইয়ের গাড়িচালকও আহত হয়েছেন।
ঘটনার পরপরই পুলিশ সাবেক আইনপ্রণেতা চালং রিয়াওরাংকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পর চালং এক ইউটিউবারকে ফোন করে হামলার দায় স্বীকার করেন। পরবর্তী সময়ে পুলিশ স্টেশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি নিহতের পরিবার ও বন্ধুদের কাছে ক্ষমা প্রার্থনা করেন।
চালং রিয়াওরাং দাবি করেন, থংচাই তার ভালো বন্ধু ছিলেন, কিন্তু অর্থসংক্রান্ত বিষয়ে বিরোধের কারণে তিনি ক্ষুব্ধ ছিলেন। তিনি বলেন, 'আমি বিশ্বাসই করতে পারছি না যে আমি এখন এখানে বসে আছি। সারা জীবনে আমাকে কখনো পুলিশ স্টেশনে আসতে হয়নি।' তিনি আরও জানান, ঘটনার দিন তিনি বন্ধুর সঙ্গে কথা বলতে তার অফিসে গিয়েছিলেন, কিন্তু থংচাই তার কথা শোনেননি এবং কোনো কিছুই স্বীকার করেননি।
এদিকে, গ্রেপ্তারের পর পুলিশ স্টেশনে চালং রিয়াওরাংকে ধূমপানরত অবস্থায় দেখা গেছে এবং তাকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সুযোগও দেওয়া হয়েছিল। উল্লেখ্য, এই ঘটনার কয়েক দিন আগেই একই অঞ্চলে একটি স্কুলে বন্দুক হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছিল।
রাজধানীর আগারগাঁওয়ে ‘ভাইরাল মিজান’-এর ১০০ টাকার গরুর মাংস-ভাতের হোটেল আবারও উচ্ছেদ করেছে ডিএনসিসি। মঙ্গলবার দুপুরে…
রাজশাহীর ডিঙ্গাডোবায় মুদিদোকানি বারিউল ইসলাম হত্যা মামলায় পান দোকানি হানিফ আলী ও তার ভাইকে ফাঁসানোর…
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও ইউরোপিয়ান ফুটবল ফেডারেশন উয়েফার মধ্যকার দ্বন্দ্ব গড়িয়েছে আদালত পর্যন্ত।…
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে ঈদুল ফিতর ও ঈদুল আজহা। গভর্নর গ্যাভিন…
ভোলার মনপুরা উপজেলায় ১০০ ইয়াবা উদ্ধারসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে রামনেওয়াজ লঞ্চঘাট…
বলিউড তারকা রণবীর কাপুরের জন্মদিনে আলিয়া ভাট শেয়ার করলেন তাদের একান্ত ভালোবাসার মুহূর্তের ছবি, যা…
This website uses cookies.