বাংলাদেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। সোমবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এই একই সময়ে নতুন করে ১ হাজার ১৫৫ জন শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় পরীক্ষার মাধ্যমে ১৬৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে আরও ৯৯২ জন শিশু চিকিৎসা গ্রহণ করেছে।
চলতি বছরের ১৫ মার্চ থেকে ১০ আগস্ট পর্যন্ত হামের ভয়াবহ চিত্র উঠে এসেছে স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যানে। এই সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে মোট ৭৮০ শিশুর মৃত্যু হয়েছে। একই সঙ্গে পরীক্ষায় হাম নিশ্চিত হওয়ার পর মারা গেছে আরও ৯৮ শিশু। সব মিলিয়ে এই সময়ে হাম ও এর উপসর্গে মোট ৮৭৮ শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই সময়ে দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৭ হাজার ৩১২ জনে। এর মধ্যে পরীক্ষা করে ১৭ হাজার ২৭৮ জনের শরীরে হাম নিশ্চিত হওয়া গেছে। মোট ১ লাখ ১৯ হাজার ৩২২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে ১ লাখ ১৫ হাজার ১৩৯ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।
সদ্য প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফল নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী…
সন্তানের অসুস্থতা ও জন্মদিনের কারণে আদালতে উপস্থিত হতে না পারায় চিত্রনায়িকা পরীমনির মাদক মামলার অভিযোগ…
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির হাতে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে…
ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা ‘র’ এর প্রধান পরাগ জৈন চার সদস্যের…
সাতক্ষীরার শ্যামনগরে জাইকার অর্থায়নে পানি উন্নয়ন বোর্ডের বাঁধ নির্মাণ প্রকল্পে চাঁদাবাজি ও হামলার অভিযোগে করা…
ছেলেকে ডাক্তার ও মেয়েকে নার্স হিসেবে প্রতিষ্ঠিত করার পর নিজের পড়াশোনার স্বপ্ন পূরণ করলেন ৫৪…
This website uses cookies.