Header Premium (728×90)

Categories: সারাদেশ

চাঁদাবাজির মামলায় বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ও সহযোগী কারাগারে

সাতক্ষীরার শ্যামনগরে জাইকার অর্থায়নে পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ প্রকল্পে চাঁদাবাজি, হামলা ও কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জামায়াত নেতা হাজী নজরুল ইসলাম এবং তার সহযোগী বিশ্বজিৎ মণ্ডলকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (১০ আগস্ট) সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইদুর রহমান তাদের জামিন আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন।

এর আগে উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে থাকা হাজী নজরুল ইসলাম ও বিশ্বজিৎ মণ্ডল জামিনের মেয়াদ শেষে সোমবার সাতক্ষীরার আদালতে আত্মসমর্পণ করে পুনরায় জামিনের আবেদন করেছিলেন। তবে মামলার বাদীপক্ষের আইনজীবীরা অভিযোগ করেন, আসামিরা সরকারি প্রকল্পের কাজে চাঁদাবাজির সঙ্গে জড়িত। তারা জামিনে মুক্ত থাকলে সরকারি কাজ ব্যাহত হতে পারে। এসব বিষয় বিবেচনায় নিয়ে আদালত তাদের জামিন নামঞ্জুর করেন।

মামলা সূত্রে জানা যায়, গত ২৫ মে রাতে শ্যামনগর থানায় প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান আর-রাদ করপোরেশনের আইন কর্মকর্তা মো. জালাল উদ্দিন বাদী হয়ে মামলাটি করেন। মামলায় প্রধান আসামি করা হয় বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শ্যামনগর উপজেলা জামায়াতের কর্মপরিষদ ও শুরা সদস্য হাজী মো. নজরুল ইসলামকে। এছাড়াও তার ছেলে আব্দুর রহমান, স্থানীয় বিশ্বজিৎ মণ্ডলসহ আরও ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

অভিযোগে বলা হয়, গত বছরের আগস্ট থেকে প্রকল্পসংশ্লিষ্টদের কাছে চাঁদা দাবি এবং কাজ বন্ধের জন্য চাপ দেওয়া হচ্ছিল। চাঁদা না দেওয়ায় গত ১৪ এপ্রিল থেকে প্রকল্পের কাজ কার্যত বন্ধ হয়ে যায়। এছাড়া ১৯ মে রাতে প্রকল্প এলাকায় গিয়ে ১৫ লাখ টাকা চাঁদা দাবি এবং কাজ চালিয়ে গেলে কর্মকর্তা-কর্মচারীদের হত্যার হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। ২৩ মে দুপুরে প্রকৌশলী জাহিদ হাসান ও কিউরিং ম্যান ফেরদৌসকে মারধর এবং জাহিদের অ্যাপল স্মার্টওয়াচ ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়। বাদীপক্ষের দাবি, সিসিটিভি ক্যামেরায় এসব ঘটনার প্রমাণ রয়েছে। হামলায় আহত জাহিদ ও ফেরদৌসকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

এদিকে, শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন হাজী নজরুল ইসলাম। তিনি দাবি করেছেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। হামলার অভিযোগের সময় তিনি ইউনিয়ন পরিষদের বাজেট অধিবেশনে ছিলেন বলেও দাবি করেন তিনি। প্রকল্পসংশ্লিষ্টরা জানিয়েছেন, বর্ষার আগে বাঁধ নির্মাণকাজ শেষ করা না গেলে উপকূলীয় এলাকা ঝুঁকির মুখে পড়তে পারে, তাই প্রকল্পটি নির্বিঘ্নে সম্পন্ন করা জরুরি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

নারায়ণগঞ্জে বিসিকের চাকরি মেলায় ৬৩৯টি পদের সুযোগ

নারায়ণগঞ্জের বিকেএমইএ ভবনে বিসিকের আয়োজনে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। এতে ৪৩টি প্রতিষ্ঠান ৬৩৯টি চাকরির সুযোগ…

13 minutes ago

একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন

মঙ্গলবার অনুষ্ঠিত একনেক সভায় ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে ১৩টি উন্নয়ন প্রকল্প…

19 minutes ago

দুই মাসে ব্যাংক থেকে সরকারের ঋণ সাড়ে ১৬ হাজার কোটি টাকা

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে ব্যাংক খাত থেকে সরকার ১৬ হাজার ৬০১ কোটি টাকা…

20 minutes ago

শাড়িকাণ্ড নিয়ে মুখ খুললেন তানজিন তিশা, অভিযোগ করলেন সম্মানহানির

২৮ হাজার ৮০০ টাকার শাড়ি নিয়ে প্রতারণার মামলায় নিজের অবস্থান পরিষ্কার করলেন অভিনেত্রী তানজিন তিশা।…

28 minutes ago

ইন্ডিয়া জোটের বৈঠকে জ্ঞানেশ কুমারের অপসারণই মূল লক্ষ্য: মমতা

ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি পৌঁছে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বর্তমানে তাদের প্রধান লক্ষ্য মুখ্য…

29 minutes ago

ভারতে ভিনিসিয়ুসের প্রথম সফর: গোয়ায় খেলেছিলেন অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্ট

আগামী ৩ অক্টোবর কলকাতায় ব্রাজিলের প্রীতি ম্যাচকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। তবে ব্রাজিলের তারকা ভিনিসিয়ুস জুনিয়রের…

31 minutes ago

This website uses cookies.