Header Premium (728×90)

নারী বেসবল চ্যাম্পিয়নশিপে অংশ নিতে মালয়েশিয়া যাচ্ছে আনসার-ভিডিপি দল

দেশের আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি ক্রীড়াক্ষেত্রেও নিয়মিত অবদান রেখে চলেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এবার আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করতে মালয়েশিয়া সফরে যাচ্ছে এই বাহিনীর নারী বেসবল দল। আগামী ১২ আগস্ট থেকে শুরু হতে যাওয়া ‘মালয়েশিয়া নারী বেসবল চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এ অংশ নেবে তারা।

এই সফরকে সামনে রেখে রবিবার (৯ আগস্ট) বাহিনীর সদর দপ্তরে নারী বেসবল দলের খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। এ সময় তিনি খেলোয়াড়দের আন্তরিক উৎসাহ ও শুভকামনা জানান। সেই সঙ্গে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আন্তর্জাতিক মঞ্চে দেশের নাম উজ্জ্বল করার আহ্বান জানান তিনি।

মালয়েশিয়ার সেলাঙ্গরে অবস্থিত ‘ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া’-র বিএফএম ন্যাশনাল বেসবল মাঠে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। চার জাতি এই প্রতিযোগিতায় স্বাগতিক মালয়েশিয়া ছাড়াও বাংলাদেশ, পাকিস্তান ও ইন্দোনেশিয়া প্রতিদ্বন্দ্বিতা করবে। টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ আনসার-ভিডিপি নারী বেসবল দল ১০ থেকে ১৭ আগস্ট ২০২৬ পর্যন্ত মালয়েশিয়ায় অবস্থান করবে।

জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় আনসার-ভিডিপি দলের শ্রেষ্ঠত্ব অর্জনের দীর্ঘ ঐতিহ্য রয়েছে। ঘরোয়া ও আন্তর্জাতিক অঙ্গনের সেই ধারাবাহিক সাফল্য বজায় রেখে এবারও বেসবল মাঠে দলটির খেলোয়াড়রা সেরা নৈপুণ্য প্রদর্শন করবেন বলে আশা করা হচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

Recent Posts

অপতথ্য ও এআইয়ের অপব্যবহার রোধে বৈশ্বিক ঐক্যের ডাক তথ্য প্রতিমন্ত্রীর

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত এক সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান…

1 hour ago

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৩৬ জন

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে…

1 hour ago

বোয়িং কেনায় কোনো গোপন এজেন্ডা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বোয়িং উড়োজাহাজ কেনা নিয়ে কোনো গোপন এজেন্ডা নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।…

2 hours ago

এশিয়ান গেমসে ভারতের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ

এশিয়ান গেমসের পুল ‘এ’-এর ম্যাচে শক্তিশালী ভারতের কাছে ১০-০ গোলে হেরেছে বাংলাদেশ। সোমবার গিফু প্রিফেকচারাল…

2 hours ago

শেরপুরে ব্রক্ষপুত্র নদ থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার

শেরপুরের পুরাতন ব্রক্ষপুত্র নদ থেকে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে সদর…

2 hours ago

লালমোহনে দুর্গোৎসব ও সরকারি সেবামূলক কার্যক্রম নিয়ে প্রশাসনের সভা

ভোলার লালমোহনে আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপন এবং সরকারের গুরুত্বপূর্ণ সেবামূলক কর্মসূচির উদ্বোধন উপলক্ষে উপজেলা প্রশাসন…

2 hours ago

This website uses cookies.