Header Premium (728×90)

Categories: সারাদেশ

মেহেন্দিগঞ্জে ঘেরের আড়ালে গাঁজা চাষ, মাদক কারবারি গ্রেপ্তার

বরিশালের মেহেন্দিগঞ্জে ঘেরের আড়ালে গাঁজা চাষের অভিযোগে রাজিব বেপারী (৩২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। রবিবার (৯ আগস্ট) বিকেলে মেহেন্দিগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চরহোগলা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক রাজিব ওই এলাকার মৃত আবুল কাশেম বেপারীর ছেলে।

মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চরহোগলা এলাকায় রাজিবের লিজ নেওয়া ওই ঘেরে অভিযান চালানো হয়। সেখানে বিভিন্ন গাছের আড়ালে উঁচু টবে লাগানো অবস্থায় প্রায় সাড়ে ৭ ফুট উচ্চতার একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়।

অভিযানের সময় রাজিবের কাছ থেকে ১০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির ৫ হাজার টাকা জব্দ করা হয়েছে। পুলিশের দাবি, রাজিব দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। ওসি মমিন উদ্দিন জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং মামলা শেষে তাকে আদালতে পাঠানো হবে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক ব্যবসা ও চাষের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

সৌদি আরবে সোফা কারখানায় আগুন, নাটোরের দুই প্রবাসীর মৃত্যু

সৌদি আরবে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে নাটোরের নলডাঙ্গা উপজেলার দুই প্রবাসী…

2 minutes ago

সৌদি আরবে অগ্নিকাণ্ড: নিহত ১৭ বাংলাদেশির মধ্যে ১০ জনের পরিচয় শনাক্ত

সৌদি আরবের একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ১৭ বাংলাদেশির মধ্যে ১০ জনের পরিচয় শনাক্ত…

11 minutes ago

চার আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক

আর্থিক সংকটে পড়া চারটি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের অবসায়ন ও পরিচালনার লক্ষ্যে প্রশাসক নিয়োগ করেছে বাংলাদেশ…

19 minutes ago

সৌদি আরবে সোফা কারখানায় আগুন, নওগাঁর ৭ প্রবাসীর মৃত্যু

সৌদি আরবের একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার সাতজন প্রবাসী বাংলাদেশি শ্রমিকের…

26 minutes ago

সূর্যের গভীরে অভূতপূর্ব ঘূর্ণি ও চৌম্বকীয় তাণ্ডব শনাক্ত

কোটি কোটি কিলোমিটার দূর থেকে শান্ত মনে হলেও সূর্যের গভীরে লুকিয়ে আছে অনেক রহস্য। বিজ্ঞানীরা…

35 minutes ago

রোমে আটকে থাকা বিমানের যাত্রীরা অবশেষে দেশে ফিরেছেন

কারিগরি ত্রুটির কারণে ইতালির রোমে দীর্ঘ সময় আটকে থাকার পর অবশেষে ঢাকায় ফিরেছেন বিমান বাংলাদেশ…

37 minutes ago

This website uses cookies.