Header Premium (728×90)

সৌদি আরবে সোফা কারখানায় আগুন, নওগাঁর ৭ প্রবাসীর মৃত্যু

সৌদি আরবের একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতজন বাংলাদেশি প্রবাসী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের সবার বাড়ি নওগাঁ জেলার আত্রাই উপজেলায়। এই দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গত রবিবার (৯ আগস্ট) এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই দিন রাত সাড়ে ১০টার দিকে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান সাতজন প্রবাসী বাংলাদেশির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতরা সবাই সৌদির ওই সোফা কারখানায় কর্মরত ছিলেন।

ইউএনও জানান, নিহতদের মধ্যে আত্রাই উপজেলার গন্ডগোহালী গ্রামের চারজন, বিষা গ্রামের দুজন এবং পারকাসুন্দা গ্রামের একজন বাসিন্দা রয়েছেন। তবে দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে বলে উল্লেখ করেছেন তিনি।

এদিকে, ঘটনার পর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় অনেকের আইডিতে মৃতের সংখ্যা ১৫, ১৭ কিংবা ১৯ জন বলে দাবি করে পোস্ট করতে দেখা গেছে। তবে এসব দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য সূত্র বা সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।

একই এলাকার সাতজন প্রবাসী শ্রমিকের এমন আকস্মিক ও করুণ মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে পুরো আত্রাই উপজেলায় গভীর শোকের ছায়া নেমে আসে। স্বজনদের হারিয়ে পরিবারগুলোতে শুরু হয়েছে মাতম। নিহতদের বাড়িতে স্বজনহারা মানুষের আহাজারিতে সেখানকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ২৩: ৫৩আপডেট : ১০ আগস্ট ২০২৬, ০০: ২০

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

গাজায় জাতিসংঘের কোনো ভূমিকা নেই, জানাল বোর্ড অব পিস

গাজায় যুদ্ধবিরতি ও পুনর্গঠন কাজ তদারকির দায়িত্বে থাকা বোর্ড অব পিস জানিয়েছে, ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক…

42 seconds ago

বিসিবির নতুন টুর্নামেন্ট ‘ডি থ্রি ট্রফি’র যাত্রা শুরু

ঘরোয়া ক্রিকেটে নতুন মাত্রা যোগ করতে বিসিবি চালু করল ‘ডি থ্রি ট্রফি’। রবিবার রাজধানীর এক…

5 minutes ago

নিয়ন্ত্রণহীন এআইয়ে ১০০ কোটি মৃত্যুর শঙ্কা: বিল গেটস

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিকাশ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ভয়াবহ পরিণতি হতে পারে বলে সতর্ক করেছেন…

16 minutes ago

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় মূলহোতাসহ গ্রেফতার ৪

রাজধানীর মিরপুরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর ও হামলার ঘটনায় মূল পরিকল্পনাকারী শাহরিয়ারসহ চারজনকে…

17 minutes ago

উখিয়ায় বন বিভাগের অভিযান: ৩০ একর বনভূমি উদ্ধার, ৭ স্থাপনা উচ্ছেদ

কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নে অভিযান চালিয়ে প্রায় ৩০ একর বনভূমি জবরদখলমুক্ত করেছে বন বিভাগ। এ…

17 minutes ago

এসআরএফটিআই ক্যাম্পাসে শিক্ষার্থীদের সঙ্গে হিন্দুত্ববাদী সংগঠনের সংঘর্ষ, আহত অনেকে

কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে (এসআরএফটিআই) একটি অনুষ্ঠান ঘিরে ‘অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত’-এর…

29 minutes ago

This website uses cookies.