Header Premium (728×90)

হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে চূড়ান্ত পর্যায়ে ইরানের চুক্তি

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের বিষয়টি নিয়ে ওমানের সঙ্গে তাদের একটি চুক্তি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকেই এই তথ্য নিশ্চিত করেছেন। তবে চুক্তির বিস্তারিত বিষয়ে তিনি কোনো তথ্য প্রদান করেননি।

বাকেই জানিয়েছেন, ওমানের সঙ্গে প্রণালিটির ভৌগোলিক স্থানাঙ্ক নিয়ে সমঝোতা হয়েছে। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, এই চুক্তি স্বাক্ষরিত হলেও প্রণালিটি দিয়ে নিরাপদ নৌচলাচলের নিশ্চয়তা দেওয়া কঠিন। কারণ, ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন নিষেধাজ্ঞা বজায় থাকায় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনায় প্রকাশিত বিবৃতিতে বাকেই উল্লেখ করেন, হরমুজ প্রণালিকে নিরাপত্তাহীন করে তোলার জন্য দায়ী কারণগুলো এখনও বিদ্যমান। বিশেষ করে ইরান ও তার স্বার্থের বিরুদ্ধে নৌ অবরোধ এবং অন্যান্য আগ্রাসী পদক্ষেপ অব্যাহত রয়েছে।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদী জানিয়েছেন, নতুন এই পথটি হবে অস্থায়ী, যা দুই থেকে চার মাস পর্যন্ত চালু থাকতে পারে। এদিকে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান প্রণালি ব্যবহারকারী জাহাজগুলোর পণ্যমূল্যের ওপর ৫ থেকে ৭ শতাংশ শুল্ক আরোপের দাবি করছে, যেখানে ওমান ৩ শতাংশ শুল্কের বিষয়ে আলোচনা চালাচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র কোনো শুল্কই আরোপের পক্ষে নয়। প্রস্তাবিত এই চুক্তির ফলে হরমুজ প্রণালি দিয়ে পারস্য উপসাগরে প্রবেশকারী জাহাজগুলোর ওপর তেহরানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে।

চলতি সপ্তাহের শেষের দিকে নৌপথটি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে আলোচনা এগিয়েছে বলে মার্কিন কর্মকর্তারা দাবি করলেও, ইরান বরাবরই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনার সম্ভাবনা নাকচ করে আসছে। গত ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে তেহরান হরমুজ প্রণালি প্রায় পুরোপুরি অবরুদ্ধ করে রেখেছে। বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই নৌপথ দিয়ে পরিবাহিত হয়। প্রণালি বন্ধ থাকার কারণে বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের অস্থিতিশীলতা দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, প্রণালিটি দ্রুত খুলে না দিলে ইরানকে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

ডেপুটি স্পিকারের জাল ডিও লেটার তৈরি: এসিল্যান্ডের বিরুদ্ধে মামলা

জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার তৈরি করে বদলি প্রক্রিয়ায় প্রভাব খাটানোর অভিযোগে…

6 minutes ago

সামাজিক যোগাযোগমাধ্যমে আক্রমণাত্মক আচরণে বিতর্কে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স

সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচকদের ব্যক্তিগত আক্রমণ ও বিদ্রূপাত্মক মন্তব্যের কারণে আবারও আলোচনায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি…

9 minutes ago

শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র জনবল সংকট, সেবা না পেয়ে রোগীদের ভোগান্তি

মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ানসহ বিভিন্ন পদে তীব্র জনবল…

12 minutes ago

চট্টগ্রামে নওফেলের বাসভবনে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ

চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনে পেট্রোল বোমাসদৃশ বস্তু নিক্ষেপ করে আগুন দেওয়ার…

21 minutes ago

হরমুজে ‘দ্বিতীয় করিডোর’ হলে মার্কিন বাহিনী ঝুঁকিতে: ইরান

ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মোহসেন রেজায়ী জানিয়েছেন, হরমুজ প্রণালিতে কোনো বিকল্প…

23 minutes ago

চলে গেলেন লোকসংগীতশিল্পী স্বাগত দে

‘ময়না ছলাৎ ছলাৎ’ গান গেয়ে শ্রোতামহলে পরিচিতি পাওয়া পশ্চিমবঙ্গের লোকসংগীতশিল্পী স্বাগত দে বারাসতের একটি বেসরকারি…

25 minutes ago

This website uses cookies.