কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে কোনো বিকল্প নৌপথ বা ‘দ্বিতীয় করিডোর’ তৈরি করার সুযোগ দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মোহসেন রেজায়ী। বৃহস্পতিবার (৬ আগস্ট) এক বক্তব্যে তিনি এই কঠোর অবস্থানের কথা জানান।
মেহের নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, সম্প্রতি ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের (এসএনএসসি) সচিবের দায়িত্ব পাওয়া রেজায়ী বলেন, হরমুজ প্রণালিতে আমরা কখনোই দ্বিতীয় কোনো করিডোর খুলতে দেব না। তিনি স্পষ্ট করে বলেন, বর্তমান পরিস্থিতির ধারাবাহিকতা ইরান মেনে নেবে না। দেশের জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ নিতে তেহরান প্রস্তুত রয়েছে।
ওয়াশিংটনকে তাদের নীতিগত অবস্থান পরিবর্তনের আহ্বান জানিয়ে রেজায়ী সতর্ক করেন যে, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে এ অঞ্চলে অবস্থানরত মার্কিন সামরিক বাহিনী ও যুদ্ধজাহাজগুলো গুরুতর ঝুঁকির মুখে পড়তে পারে। এমনকি এতে হতাহতের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটতে পারে।
উল্লেখ্য, হরমুজ প্রণালি বিশ্বের জ্বালানি পরিবহনের অন্যতম প্রধান পথ হিসেবে বিবেচিত। প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাসবাহী ট্যাংকার এই জলপথ দিয়ে চলাচল করে। ফলে এই অঞ্চলকে কেন্দ্র করে যেকোনো ধরনের উত্তেজনা আন্তর্জাতিক নৌ-নিরাপত্তা এবং বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রাজশাহীর ডিঙ্গাডোবায় মুদিদোকানি বারিউল ইসলাম হত্যা মামলায় পান দোকানি হানিফ আলী ও তার ভাইকে ফাঁসানোর…
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও ইউরোপিয়ান ফুটবল ফেডারেশন উয়েফার মধ্যকার দ্বন্দ্ব গড়িয়েছে আদালত পর্যন্ত।…
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সরকারি ছুটির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে ঈদুল ফিতর ও ঈদুল আজহা। গভর্নর গ্যাভিন…
ভোলার মনপুরা উপজেলায় ১০০ ইয়াবা উদ্ধারসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে রামনেওয়াজ লঞ্চঘাট…
বলিউড তারকা রণবীর কাপুরের জন্মদিনে আলিয়া ভাট শেয়ার করলেন তাদের একান্ত ভালোবাসার মুহূর্তের ছবি, যা…
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন…
This website uses cookies.