নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' পালন করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) আয়োজিত এই স্মারক সংবর্ধনায় জাতিসংঘের বিভিন্ন সদস্য রাষ্ট্রের স্থায়ী প্রতিনিধি, কূটনীতিক এবং আন্তর্জাতিক সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
অনুষ্ঠানে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী জুলাই গণঅভ্যুত্থানে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার, জবাবদিহিতা ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণের সম্মিলিত আকাঙ্ক্ষার ঐতিহাসিক বহিঃপ্রকাশ ছিল এই গণঅভ্যুত্থান। তিনি আরও উল্লেখ করেন যে, এই গণঅভ্যুত্থান একটি শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে জাতির ঐক্য ও দৃঢ় অঙ্গীকারের প্রতীক।
রাষ্ট্রদূত এ সময় সরকারের 'থ্রি আর' কৌশল—রিকভারি (পুনরুদ্ধার), রেস্টোরেশন (পুনর্বাসন) এবং রিকনস্ট্রাকশন (পুনর্গঠন)-এর বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, এই কৌশলের মাধ্যমে অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধার, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নের ভিত্তি সুসংহত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও জাতিসংঘ সনদের মূল্যবোধ রক্ষায় বাংলাদেশের অবিচল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।
দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের পটভূমি, তাৎপর্য এবং বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এর ঐতিহাসিক গুরুত্বের ওপর নির্মিত একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের কার্যালয় ‘ব্রাউনফিশ স্টুডিও’তে হামলা, ভাঙচুর ও লুটপাটের…
ইতালির সিসিলি দ্বীপে মাউন্ট এতনা আগ্নেয়গিরি আবারও সক্রিয় হয়ে ওঠায় প্রায় ৪ কিলোমিটার উচ্চতায় ছাইয়ের…
মৌলভীবাজারের পাহাড় ও টিলা কেটে গড়ে উঠছে অন্তত দুই শতাধিক অবৈধ রিসোর্ট। বন বিভাগ ও…
বার্ষিক আয়কর রিটার্ন জমা দিয়ে করছাড় পাওয়ার সময় আছে আর মাত্র চার দিন। আগামী ৩০…
বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত করার প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করলেও ওয়াশিংটনের…
হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের বোয়ালিয়া খালের ওপর নির্মিত সেতুটি সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে।…
This website uses cookies.