রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের প্রথম ব্যাচের (৮ম সেমিস্টার) শিক্ষার্থীদের উদ্যোগে "সুরের খেয়া'য় হাজার বছর" শিরোনামে একটি মনোমুগ্ধকর সঙ্গীত সম্মিলনের আয়োজন করা হয়। বুধবার, ৫ আগস্ট বিকেল ৫টায় মিরপুর-আশুলিয়া বেড়িবাঁধ সংলগ্ন বিরুলিয়ার প্রিয়াঙ্কা শুটিং জোনে এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নান্দনিক দেশাত্মবোধক গান, রবীন্দ্র সংগীত এবং আধুনিক গানের সুরের মূর্ছনা ছড়িয়ে দেন। এই সঙ্গীত সম্মিলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের পুরোধা ব্যক্তিত্ব রবিন খান এবং ট্রাস্টি বোর্ডের সদস্য মেজর জেনারেল (অব.) আবু সাঈদ মোঃ মাসুদ। এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষকমণ্ডলী, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ অংশগ্রহণ করে শিক্ষার্থীদের পরিবেশনা উপভোগ করেন।
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদের প্রার্থীদের জামানত পাঁচ গুণ বাড়িয়ে চূড়ান্ত গেজেট…
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির সময়সূচি দুই দিন পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সময় অনুযায়ী…
নোয়াখালীর বেগমগঞ্জে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব ও রেলিংয়ের রডের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ…
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কৃষকরা শীতকালীন আগাম আলু চাষে ব্যস্ত সময় পার করছেন। গত বছর সেভেন…
বরিশালে বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনের মহাসড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে…
অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে আওয়ামী লীগের সাত সাবেক সংসদ সদস্য এবং…
This website uses cookies.