চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট-পেন্নাই সড়কের আলিকার দোকান সংলগ্ন এলাকায় বুধবার বিকেলে জৈনপুর পরিবহনের একটি বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় নুরুল আমিন (৪৯) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত নুরুল আমিন কুমিল্লা জেলার লাঙ্গলকোট এলাকার বাসিন্দা ছিলেন।
দুর্ঘটনায় অটোরিকশার চালকসহ আরও তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন মতলব দক্ষিণ উপজেলার বাইশপুর গ্রামের শাহ আলম (৫০), একই উপজেলার কাজিরগাঁও গ্রামের সিএনজি চালক রায়হান (৩০) এবং বাইশপুরের মো. কবির (৪০)। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় চালক রায়হানকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আসিবুল আহসান জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই নুরুল আমিনের মৃত্যু হয়েছে। এদিকে, চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানিয়েছেন, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং তার পরিবারের পক্ষ থেকে এখনো কেউ যোগাযোগ করেনি। পুলিশ জৈনপুর পরিবহনের বাসটি জব্দ করেছে।
স্থানীয়দের অভিযোগ, জৈনপুর পরিবহনের বাসগুলোর কোনো রোড পারমিট নেই। বাসগুলো আকারে ছোট হওয়ায় ঝুঁকি নিয়ে দ্রুতগতিতে চলাচল করে। এই পরিবহনের বাসের সঙ্গে প্রায়ই দুর্ঘটনা ঘটলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে স্থানীয়রা দাবি করেছেন।
চীনের লাইভস্ট্রিম শপিং খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত প্রসারের মুখেও নিজের অবস্থানে অনড় রয়েছেন সুপারস্টার লি…
কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ আন্তর্জাতিক অপরাধ…
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে লাল গালিচা অভ্যর্থনা জানিয়েছেন। ঐতিহাসিক এই সফরে…
পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ প্রথমবারের মতো আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র্যাংকিংয়ে শীর্ষে উঠেছেন। তিনি আফগানিস্তানের…
আন্তর্জাতিক বাজারে টানা সাত দিন ধরে জ্বালানি তেলের দাম কমছে। ব্রেন্ট ক্রুড ও ডব্লিউটিআই ক্রুডের…
মানবজাতির জন্য ন্যায় ও সাম্য প্রতিষ্ঠার এক অনুপম আদর্শ হিসেবে মহানবী মুহাম্মাদ (সা.)-এর জীবনকে তুলে…
This website uses cookies.