বাংলাদেশে ভারতীয় ভিসা ও অন্যান্য কনস্যুলার সেবার নাম ব্যবহার করে চলমান প্রতারণামূলক কর্মকাণ্ডের বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। বুধবার ৫ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
হাইকমিশন জানায়, একটি প্রতারক চক্র বর্তমানে নিজেদের ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করছে। তারা অর্থের বিনিময়ে ভিসা বা অন্যান্য কনস্যুলার সেবা পাইয়ে দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। এ ধরনের প্রতারণার বিষয়ে স্পষ্টভাবে হাইকমিশন জানিয়েছে, তাদের কোনো কর্মকর্তা কখনো ফোন, হোয়াটসঅ্যাপ, সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা ই-মেইলের মাধ্যমে সরাসরি ভিসা দেওয়ার প্রস্তাব দেন না এবং কোনো ধরনের অর্থ দাবি করেন না। সব ধরনের ভিসা আবেদনের প্রক্রিয়া সরকারি নিয়ম অনুযায়ী সম্পন্ন করা হয়।
সতর্কবার্তায় আরও বলা হয়েছে, কেউ যদি এ ধরনের কোনো ফোনকল, বার্তা বা প্রস্তাব পান, তবে কোনো অবস্থাতেই যেন অর্থ লেনদেন না করেন। একইসঙ্গে ব্যক্তিগত ও আর্থিক তথ্য কারো সঙ্গে শেয়ার না করার পরামর্শ দেওয়া হয়েছে।
জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান গেটস ফাউন্ডেশন, ভিসা ফাউন্ডেশনসহ বিভিন্ন…
ডেঙ্গু ও হামে মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম…
নিউইয়র্কে আয়োজিত জাতিসংঘের এক বৈঠকে রোহিঙ্গা সংকট নিরসনে পাঁচটি জরুরি পদক্ষেপের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক…
নাটোর সদর উপজেলার জংলি ফাজিল মাদ্রাসার প্রভাষক ও ছাত্রশিবিরের সাবেক ইউনিয়ন সভাপতি নূর হোসেন একটি…
রোহিঙ্গাদের দ্রুত ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে পাঁচ দফা প্রস্তাব পেশ করেছেন…
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, নিষেধাজ্ঞা ও দাদাগিরি যত বাড়বে, ইরানি…
This website uses cookies.