Header Premium (728×90)

জগন্নাথপুরে হাওরে নৌকাডুবি: মৃত ২, নিখোঁজ এখনো ২

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মইয়ার হাওরের বালুচর নামক এলাকায় নৌকাডুবির ঘটনায় দুজন নিহত হয়েছেন। এখন পর্যন্ত আরও দুজন নিখোঁজ রয়েছেন। গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কীর্তন অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে ঝড়ো বাতাসের কবলে পড়ে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৮টার দিকে জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর এলাকা থেকে ৯ জন যাত্রী একটি ছোট নৌকাযোগে পার্শ্ববর্তী ভরাউট এলাকায় কীর্তন শুনতে যান। অনুষ্ঠান শেষে ফেরার পথে মইয়ার হাওরের বালুচরে নৌকাটি ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। নৌকায় থাকা ৯ জনের মধ্যে পাঁচজন সাঁতার কেটে তীরে উঠতে পারলেও চারজন নিখোঁজ হন।

নিহতদের মধ্যে অরুণ দেবনাথকে শনিবার সকালে এবং সত্যেন্দ্র নাথ সতীকে বিকেলে উদ্ধার করা হয়। অরুণ দেবনাথ পূর্ব ভবানীপুরের মৃত অনিল দেব নাথের ছেলে এবং সত্যেন্দ্র নাথ সতী মৃত সুবল দেবনাথের ছেলে। এছাড়া নিখোঁজ থাকা ব্যক্তিরা হলেন পূর্ব ভবানীপুর গ্রামের মৃত যোগেন্দ্র দেবনাথের ছেলে হেমেন্দ্র দেবনাথ এবং নিহত অরুণ দেবনাথের ছোট ভাই অধীর দেবনাথ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

Recent Posts

সিলেটে সওজের সরকারি জমিতে গোরস্থান নির্মাণের চেষ্টা, কাজ বন্ধ

সিলেটের দক্ষিণ সুরমার পাঠানপাড়ায় সড়ক ও জনপথ অধিদপ্তরের জমিতে দেয়াল তুলে গোরস্থান তৈরির চেষ্টা করা…

9 minutes ago

সরকারের অনুমোদন: দেড় লাখ টন সার ও মসুর ডাল কেনা হবে

দেশের বর্ধমান চাহিদা পূরণে সরকার ১ লাখ ৫৫ হাজার মেট্রিক টন সার এবং ১০ হাজার…

20 minutes ago

কাউকে ভয় পেতে আসিনি, আসিয়ান কাপ নিয়ে আত্মবিশ্বাসী হামজা চৌধুরী

প্রথমবার আয়োজিত ফিফা আসিয়ান কাপে অংশ নিতে জাকার্তায় পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। দলে যোগ দিয়েছেন…

28 minutes ago

ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

প্রতারণা, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে করা দুই মামলায় ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)…

44 minutes ago

বেসিস নির্বাচন সামনে রেখে ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন

আসন্ন নির্বাচনকে সামনে রেখে নতুন সদস্য অন্তর্ভুক্তি, বিদ্যমান সদস্যদের তথ্য যাচাই এবং হালনাগাদের জন্য সাত…

45 minutes ago

স্টারলিংককে টেক্কা দিতে মহাকাশে অ্যামাজনের নতুন দৌড়

স্যাটেলাইট ইন্টারনেট বাজারে স্পেসএক্সের আধিপত্য চ্যালেঞ্জ করতে এয়ারলাইন সেবায় প্রবেশ করছে অ্যামাজন। ২০২৭ সাল থেকে…

53 minutes ago

This website uses cookies.