রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিজয়নগর কলোনির বাসিন্দা নির্মাণশ্রমিক সাবিদুল ইসলাম (৩৪) নিখোঁজের দুই দিন পর পুকুরে ভাসমান অবস্থায় উদ্ধার হয়েছেন। গত ২৬ জুলাই সকালে তাঁর লাশ পাওয়া যায়। সাবিদুল পেশায় নির্মাণশ্রমিক হিসেবে ঢাকায় কাজ করতেন। পরিবারের দাবি, আগের রাতে কেউ তাঁকে মারধর করেছিল, যার প্রমাণ হিসেবে মৃত্যুর আগের রাতে বাড়িতে ফেরার সময় তাঁর মুখে কাদা লেগে ছিল।
পরিবারের সদস্যদের অভিযোগ, সাবিদুলকে নির্মম নির্যাতনের পর হত্যা করা হয়েছে। তাঁর মা আবেদা বেগম জানান, ২৪ জুলাই সকালে সাবিদুল তাঁকে বলেছিলেন, ‘কেহু আমাকে মাইর্যা ফেললে লাশটা আইন্যা কবর দিস, মা।’ ওই দিন মধ্যরাত থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। আবেদা বেগমের ভাষ্যমতে, ধারের কিছু টাকা ফেরত দিতে না পারায় তাঁকে হত্যা করা হয়েছে। তিনি জানান, অভিযুক্তরা প্রভাবশালী ও কোটিপতি। তিনি আরও অভিযোগ করেন, ২৪ জুলাই রাতে রাজাবাড়ীহাট চেকপোস্টের পাশে আরিফের চায়ের দোকানে চা পান করার সময় কয়েক ব্যক্তি সাবিদুলকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়।
নিহত সাবিদুলের বাবা কামাল হোসেনের বর্ণনা অনুযায়ী, লাশের চোখে পিন ঢুকিয়ে দেওয়া হয়েছিল এবং জিহ্বা কাটা ছিল। শরীরের বিভিন্ন স্থানে ফোসকা দেখে পরিবারের ধারণা, মারধরের আগে হয়তো তাঁর শরীরে গরম পানি ঢালা হয়েছিল। আবেদা বেগমের দাবি, লাশটি প্রথমে বাথরুমে লুকিয়ে রাখা হয়েছিল এবং পরে পুকুরে ফেলা হয়েছে।
পুলিশের প্রাথমিক ভাষ্য অনুযায়ী, সাবিদুলের মৃত্যু পানিতে ডুবে হয়েছে। প্রেমতলী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মাকসুদুর রহমান জানান, সাবিদুল নেশা করতেন এবং নেশার ঘোরে পুকুরে নেমে উঠতে না পেরে মারা যেতে পারেন। তিনি জানান, নিখোঁজের আগে সাবিদুল জনিসহ কয়েকজনের সঙ্গে আরিফের দোকানে চা পান করেছিলেন। তবে জনি এ অভিযোগ অস্বীকার করেছেন।
তদন্তকারী কর্মকর্তা এসআই মাসুদ রানা জানান, লাশের শরীরে ফোসকা থাকার বিষয়টি সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে পুকুরের গভীরতা বিবেচনায় ডুবে মৃত্যুর বিষয়টি নিয়ে সংশয় রয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা সম্ভব নয় বলে জানিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান কফিল উদ্দিন। বর্তমানে এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে এবং বিচারের দাবিতে এলাকাবাসী আগামীকাল রোববার মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছেন।
ডেঙ্গু ও হামে মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম…
নিউইয়র্কে আয়োজিত জাতিসংঘের এক বৈঠকে রোহিঙ্গা সংকট নিরসনে পাঁচটি জরুরি পদক্ষেপের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক…
নাটোর সদর উপজেলার জংলি ফাজিল মাদ্রাসার প্রভাষক ও ছাত্রশিবিরের সাবেক ইউনিয়ন সভাপতি নূর হোসেন একটি…
রোহিঙ্গাদের দ্রুত ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে পাঁচ দফা প্রস্তাব পেশ করেছেন…
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, নিষেধাজ্ঞা ও দাদাগিরি যত বাড়বে, ইরানি…
ওমান উপকূলে এমভি কেপ দাও নামের একটি বাল্ক ক্যারিয়ার জাহাজে মিসাইল হামলার শিকার হয়েছে। হামলায়…
This website uses cookies.