উত্তর আলজেরিয়ায় একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে অন্তত ২৭ জন নিহত এবং ৩৯ জন আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ সেদ্দিক আইত মেসাউদেন দুর্ঘটনার এই তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার ৩১ জুলাই সেতিফ শহর থেকে রাজধানী আলজিয়ার্সের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বাসটি গন্তব্য থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে এল কারমা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় সময় সকাল ৯টা ৪০ মিনিটে সিভিল প্রোটেকশন সংস্থা উদ্ধার অভিযান শুরু করে। স্বাস্থ্যমন্ত্রী সতর্ক করে বলেছেন যে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। স্থানীয় এননাহার টিভির প্রতিবেদন অনুযায়ী, প্রধানমন্ত্রী সিফি ঘরিয়েব বুমেরদেস বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে গিয়েছিলেন।
এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রেসিডেন্ট আবদেলমাজিদ তেব্বুন দেশজুড়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। প্রেসিডেন্টের কার্যালয় থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে তিনি দুর্ঘটনার জন্য দায়ীদের ‘সড়কের অপরাধী ও সন্ত্রাসী’ হিসেবে অভিহিত করেছেন। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
সিভিল প্রোটেকশন সংস্থা জানিয়েছে, বাসটি কেন নিয়ন্ত্রণ হারিয়েছিল তা এখনো নিশ্চিত হওয়া যায়নি এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। আলজেরিয়ার সড়ক নিরাপত্তা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, অতিরিক্ত গতি ও মানবিক ত্রুটি দেশটিতে সড়ক দুর্ঘটনার প্রধান কারণ। গত বছর দেশটিতে সড়ক দুর্ঘটনায় ৩ হাজার ৮৩৮ জন নিহত এবং ৩৭ হাজারের বেশি মানুষ আহত হয়েছিলেন। এর আগে গত বছরের আগস্টে আলজিয়ার্সের কাছে বাস দুর্ঘটনায় ১৮ জন এবং ডিসেম্বরে দেশটির দক্ষিণাঞ্চলীয় বেচার অঞ্চলে বাস উলটে ১৪ জনের প্রাণহানির ঘটনা ঘটেছিল।
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় পৃথক স্থান থেকে এক নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায়…
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদের প্রার্থীদের জামানত পাঁচ গুণ বাড়িয়ে চূড়ান্ত গেজেট…
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির সময়সূচি দুই দিন পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সময় অনুযায়ী…
নোয়াখালীর বেগমগঞ্জে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব ও রেলিংয়ের রডের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ…
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কৃষকরা শীতকালীন আগাম আলু চাষে ব্যস্ত সময় পার করছেন। গত বছর সেভেন…
বরিশালে বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনের মহাসড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে…
This website uses cookies.