পাবনার ঈশ্বরদীতে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের (বিএসআরআই) সমাপ্ত দুটি প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিবীক্ষণ ও মূল্যায়ন সেক্টরের সহকারী পরিচালক মো. তৈয়াবুর রহমান মোল্লা। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে এই পরিদর্শনের পাশাপাশি তিনি প্রকল্পের সুফলভোগী আখচাষিদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন।
ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া আখ ক্রয়কেন্দ্র প্রাঙ্গণে এই মতবিনিময় সভার আয়োজন করে বিএসআরআই। সভায় সহকারী পরিচালক তৈয়াবুর রহমান মোল্লা মাঠপর্যায়ে চাষিদের কাছ থেকে সরাসরি প্রকল্পের বিভিন্ন সুফলের কথা শোনেন। এ সময় কৃষকেরা আখ চাষের নানা সমস্যা তুলে ধরেন এবং বিভিন্ন দাবি জানান। তাদের দাবির মধ্যে রয়েছে—আখের মূল্য প্রতি মণ ৩০০ টাকা নির্ধারণ করা, নভেম্বরের পরিবর্তে অক্টোবরের মাঝামাঝি সময়ে চিনিকল চালু করা, কৃষকদের মুড়ি আখ আগে সরবরাহের ব্যবস্থা করা, প্রকল্পের মেয়াদ বৃদ্ধি, উন্নত জাতের বীজ উৎপাদন, ফলন বৃদ্ধি ও চাষিদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করা।
মতবিনিময় সভায় আখ চাষের বিভিন্ন সংকট ও সম্ভাবনা নিয়ে বক্তব্য দেন আখচাষি ও সাংবাদিক আলমাস আলী, শহীদুল্লাহ খান, আকাতুল্লাহ খান, পাটিকাবাড়ির শাহিনুর ইসলাম, বাবলু শাহ, কাশেম খান ও বাদশা প্রামাণিকসহ আরও অনেকে।
এর আগে সকালে সহকারী পরিচালক বিএসআরআইয়ের সমাপ্ত দুটি প্রকল্পের কার্যক্রম সরজমিনে ঘুরে দেখেন। প্রকল্প দুটি হলো—'কৃষক পর্যায়ে আখের রোগমুক্ত বীজ উৎপাদন ও বিস্তার (১ম সংশোধিত)' এবং 'আখের সঙ্গে সাথী ফসল হিসেবে ডাল, মসলা ও সবজিজাতীয় ফসল উৎপাদন প্রকল্প (১ম সংশোধিত)'।
এরপর দুপুরে তিনি পাবনার আটঘরিয়া উপজেলায় আরেকটি সমাপ্ত প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন। সেখানে তিনি ‘ভূগর্ভস্থ সেচনালা বর্ধিতকরণের মাধ্যমে সেচ এলাকা ও সেচ দক্ষতা বৃদ্ধি এবং পরীক্ষামূলকভাবে ড্রিপ সেচ পদ্ধতির প্রচলন’ শীর্ষক প্রকল্পের বাস্তবায়িত কাজ পরিদর্শন করেন এবং এর সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় করেন।
ইউরোপে প্রবেশের আশায় স্পেনের সিউতা সীমান্তে হাজারো অভিবাসীর ঢল নেমেছে। সীমান্ত অতিক্রমের চেষ্টায় হুড়োহুড়ি ও…
নাটকের পোস্টারে অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি ব্যবহার করায় ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ’র ওপর ক্ষোভ প্রকাশ করেছেন…
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলার বারান্দা থেকে লাফিয়ে পড়ে রিয়া বেগম…
তীব্র তাপপ্রবাহের কারণে দক্ষিণ এশিয়ায় প্রতিবছর ৩ কোটি ১০ লাখ পূর্ণকালীন চাকরির সমপরিমাণ কর্মঘণ্টা হারিয়ে…
ঝালকাঠির নলছিটি-বরিশাল মহাসড়ক কেটে সুড়ঙ্গ বানিয়ে ড্রেজারের পাইপ বসানোর অভিযোগ উঠেছে। এতে নদীভাঙনপ্রবণ এলাকার গুরুত্বপূর্ণ…
নেপালের দক্ষিণাঞ্চলে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশবাসীকে…
This website uses cookies.