সরকার ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং সহকারী অ্যাটর্নি জেনারেল পদে বড় ধরনের রদবদল এনেছে। বিদ্যমান সব ডেপুটি এবং সহকারী অ্যাটর্নি জেনারেলদের পূর্ববর্তী নিয়োগ বাতিল করে নতুন করে ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ থেকে এই সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, 'বাংলাদেশ ল অফিসার্স অর্ডার, ১৯৭২'-এর ৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে এই নিয়োগ কার্যকর করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিয়োগ বহাল থাকবে এবং তা অবিলম্বে কার্যকর হবে।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগের তালিকায় রয়েছেন সুলতানা আকতার রুবি, মো. জসিম সরকার, খাঁন জিয়াউর রহমান, আখতার হোসেন, মাহবুবা আকতার জুঁই, মোহাম্মদ মেহেদি হাসান, মোহাম্মদ মহসিন কবির, মো. মহাদ্দেস-উল-ইসলাম (টুটুল), সালমা সুলতানা এবং মোহাম্মদ ওসমান চৌধুরীসহ মোট ৮৬ জন আইনজীবী। এই প্রজ্ঞাপনটি সলিসিটর সানা মো. মাহরুফ হোসাইনের স্বাক্ষরে জারি করা হয়েছে।
একই দিনে জারি করা অপর প্রজ্ঞাপনে ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয়েছে। নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেন মো. সোলাইমান হোসেন, আকলিমা পারভীন, সাবিকুন নাহার, খোরশেদ আলম (সেলিম), একরামুল কবির, এলিনা চৌধুরী, রাকিব হোসেন, মো. মশিউর রহমান (রিয়াদ), রাফিজা আলম লাকি, মো. এমদাদুল হানিফ, মহিউদ্দিন মো. হানিফ, মো. সিরাজুল আলম, মুসরাত জাহান (শান্ত) এবং মো. আসিফ ইমরান (জিসান)সহ মোট ১৭৯ জন আইনজীবী। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষে এই প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে।
কুমিল্লার বুড়িচং উপজেলায় সরকারি গাছ কাটার অভিযোগে বাকশীমূল ইউনিয়নের ইউপি সদস্য আবুল কাশেমের বিরুদ্ধে মামলা…
উয়েফা নেশন্স লিগে স্পেন ও ইংল্যান্ড উভয়ই জয় পেয়েছে। ক্রোয়েশিয়ার বিপক্ষে ২-১ গোলের জয় নিয়ে…
বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে আর্জেন্টিনার জার্সিকে চিরতরে বিদায় জানালেন লিওনেল মেসি। শেষ ম্যাচে বেনিনের…
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল জানিয়েছেন, বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে আগামী দিনের আলোচনায় পারস্পরিক সমৃদ্ধি…
শ্রমিক সংগঠনের দাবির মুখে তৈরি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের জন্য নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠনের নীতিগত…
আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে সোনালী অধ্যায়ের ইতি টেনেছেন লিওনেল মেসি। তবে ক্লাব ফুটবল ও মাঠের…
This website uses cookies.