Header Premium (728×90)

Categories: জাতীয়

হজের বিমান ভাড়া আরও ২৫ হাজার টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার নির্ধারণ

চলতি বছরের হজ মৌসুমে বাংলাদেশি হজযাত্রীদের জন্য বিমান টিকিটের মূল্য আরও ২৫ হাজার টাকা কমানোর ঘোষণা দেওয়া হয়েছে। এর ফলে নতুন টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩০ হাজার টাকা। বৃহস্পতিবার সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত তিন দিনব্যাপী 'জাতীয় হজ ও ওমরাহ ফেয়ার-২০২৬'-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, গত বছর হজের বিমান টিকিটের মূল্য ১২ হাজার টাকা কমানো হয়েছিল। সেই ধারাবাহিকতায় এ বছর আরও ২৫ হাজার টাকা কমিয়ে টিকিটের মূল্য ১ লাখ ৩০ হাজার টাকায় নামিয়ে আনা হয়েছে। তিনি আরও জানান, হজযাত্রীদের খরচ কমাতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার 'সবার আগে বাংলাদেশ' প্রতিপাদ্য নিয়ে কাজ করছে উল্লেখ করে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, হজযাত্রীদের জন্য যৌক্তিক খরচে হয়রানিমুক্ত পরিবেশে হজ প্যাকেজ নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। ২০২৬ সালে হজ কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং ২০২৭ সালে তা আরও উন্নত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। প্রতিমন্ত্রী সতর্ক করে দিয়ে বলেন, হজ ব্যবস্থাপনায় ছোটখাটো ভুলত্রুটি হতে পারে, তবে কোনো ধরনের দুর্নীতি বা প্রতারণা সরকার বরদাশত করবে না।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

Recent Posts

ট্রাইব্যুনালে লতিফ সিদ্দিকী বললেন, ‘আমাকে ফাঁসি দিয়ে দেন’

মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ হাজির করা…

8 minutes ago

অপরিকল্পিত প্রকল্পে জনগণের অর্থের অপচয় বরদাস্ত করা হবে না: প্রতিমন্ত্রী

বিগত দিনের মতো অপরিকল্পিত প্রকল্প গ্রহণ করে জনগণের অর্থের অপচয় হতে দেওয়া যাবে না বলে…

8 minutes ago

বন্ধ সরকারি শিল্পকারখানা চালুর নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো পুনরায় চালু এবং এসব ক্ষেত্রে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে…

22 minutes ago

শিবপুরে অসহায় বৃদ্ধার পাশে উপজেলা প্রশাসন, পেলেন ঢেউটিন

নরসিংদীর শিবপুরে পলিথিনের ছাউনির নিচে বসবাসকারী এক অসহায় বৃদ্ধাকে দুই বান্ডিল ঢেউটিন সহায়তা প্রদান করেছে…

22 minutes ago

আগস্ট মাসেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

আগস্ট মাসে সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে আগামী মাসেও…

38 minutes ago

কৃষক থেকে খুচরা বাজারে চালের দাম দ্বিগুণ: সিপিডি গবেষণা

কৃষক পর্যায়ে ৩০ টাকা ৬৫ পয়সার পাইজাম চাল খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৫৯ টাকা ৬৯…

38 minutes ago

This website uses cookies.