Header Premium (728×90)

Categories: জাতীয়

কুমিল্লার বুড়িচংয়ে সরকারি গাছ কাটার অভিযোগে ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

কুমিল্লার বুড়িচং উপজেলায় সরকারি গাছ কাটার অভিযোগে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের বিরুদ্ধে মামলা করেছে বন বিভাগ। অভিযুক্ত আবুল কাশেম বাকশীমূল ইউনিয়নের কালিকৃষ্ণনগর গ্রামের বাসিন্দা এবং স্থানীয় ইউপি সদস্য। বুধবার মামলাটি দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কুমিল্লা রেঞ্জের বন কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম।

স্থানীয় ও বন বিভাগ সূত্রে জানা গেছে, গত ২ অক্টোবর বিকেলে বাকশীমূল ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. রাশেদ মিনহাজ সরকারি গাছ কাটার খবর পান। পরে তিনি কালিকৃষ্ণনগরে গিয়ে ইউপি সদস্য আবুল কাশেমের বাড়ির পাশে কয়েকটি কাটা গাছের গুঁড়ি দেখতে পান। ওই সময় স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে গাছ কাটার সাথে জড়িতরা কিছু কাঠের গুঁড়ি পুকুরে ফেলে দেয় বলে অভিযোগ ওঠে। খবর পেয়ে বন বিভাগের কালিকৃষ্ণনগর সাব-বিটের কর্মকর্তা ও কর্মচারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরবর্তীতে স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সেখান থেকে প্রায় ১৫ ফুট লম্বা আটটি একাশি প্রজাতির গাছের গুঁড়ি উদ্ধার করে বন বিভাগ।

তবে গাছ কাটার অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য আবুল কাশেম দাবি করেন, তিনি নিয়ম মেনেই গাছ কেটেছেন। তিনি বলেন, বন বিভাগের কর্তব্যরত গার্ডের কাছ থেকে মরা গাছ কাটার অনুমতি নিয়েছিলেন। দীর্ঘদিন ধরে গাছগুলো না কাটার ফলে তার জমিতে চাষাবাদে ক্ষতি হচ্ছিল বলেই তিনি এগুলো কেটেছেন বলে দাবি করেন।

এদিকে বন প্রহরী মো. শাহজাহান এই দাবি নাকচ করে দিয়ে জানান, ঘটনার সময় তিনি তিন দিনের ছুটিতে ছিলেন। ছুটি কাটিয়ে ফিরে তিনি দেখতে পান যে গাছগুলো কেটে নিয়ে যাওয়া হয়েছে। পরে তারা গাছগুলো নিজেদের হেফাজতে নেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আইনি ব্যবস্থা গ্রহণ করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

জাতীয় স্বার্থে আপসহীন অবস্থানে বিএনপি: রুহুল কবির রিজভী

আবরার ফাহাদের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন,…

6 minutes ago

অস্ট্রেলিয়ার কাছে হারল বাংলাদেশ, রিয়াদের লড়াই বৃথা

চ্যাম্পিয়ন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার কাছে ৩৭ রানে হেরেছে বাংলাদেশ। দলের হয়ে রিয়াদ…

8 minutes ago

নেদারল্যান্ডসের মাস্ট্রিক্ট ইউনিভার্সিটিতে সম্পূর্ণ ফ্রি স্কলারশিপের সুযোগ

নেদারল্যান্ডসের মাস্ট্রিক্ট ইউনিভার্সিটি (এমইউ) আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ ফ্রি স্নাতকোত্তর স্কলারশিপের ঘোষণা দিয়েছে। টিউশন ফি,…

21 minutes ago

কুড়িগ্রামে গরু চুরির চেষ্টার অভিযোগ, ছাত্রদল নেতাকে শোকজ

কুড়িগ্রামের রাজিবপুরে গোয়ালঘরে ঢুকে গরু চুরির চেষ্টার অভিযোগে মোহনগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. মফিজুল…

26 minutes ago

গাফিলতি যেভাবে মানুষের জীবন ও সময়কে ধ্বংস করে

মানুষের জীবনের অন্যতম বড় বিপদ হলো গাফলত বা অলসতা। এটি মানুষের সময়, শক্তি ও হৃদয়কে…

28 minutes ago

মাছওয়ালির চরিত্রে কৌশানী, সিনেমার প্রচারে অচেনা লুক

নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জির ‘বহুরূপী’র সিক্যুয়েল ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’র প্রচারে মাছওয়ালির চরিত্রে দেখা…

39 minutes ago

This website uses cookies.