উচ্চশিক্ষার জন্য নেদারল্যান্ডস আন্তর্জাতিক শিক্ষার্থীদের অন্যতম পছন্দের দেশ। ইউরোপের কেন্দ্রস্থলে অবস্থিত এই দেশটি থেকে জার্মানি বা বেলজিয়ামের মতো প্রতিবেশী দেশে যাতায়াত ও কাজের সুযোগ যেমন সহজ, তেমনই রয়েছে ইংরেজি ভাষার ব্যাপক প্রচলন এবং সহজে বসবাসের অনুমতি। এই নেদারল্যান্ডসেরই অন্যতম শীর্ষস্থানীয় পাবলিক রিসার্চ ইনস্টিটিউট মাস্ট্রিক্ট ইউনিভার্সিটি (এমইউ) আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ ফ্রি স্কলারশিপের ঘোষণা দিয়েছে। ২০২৭-২৮ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর (মাস্টার্স) প্রোগ্রামে পড়াশোনার জন্য এই বৃত্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
মাস্ট্রিক্ট ইউনিভার্সিটি মূলত দুই ধরনের স্কলারশিপ প্রদান করছে। এর একটি হলো বিশ্ববিদ্যালয় নিজস্ব অর্থায়নে পরিচালিত ‘মাস্ট্রিক্ট ইউনিভার্সিটি এনএল-হাই পটেনশিয়াল স্কলারশিপ’ এবং অন্যটি ডাচ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে পরিচালিত ‘হল্যান্ড স্কলারশিপ’। এই বৃত্তির আওতায় এক বছরের স্নাতকোত্তর কোর্সের মেয়াদ হবে ১৩ মাস এবং দুই বছরের কোর্সের মেয়াদ হবে ২৫ মাস।
নির্বাচিত শিক্ষার্থীরা এই স্কলারশিপের মাধ্যমে সম্পূর্ণ টিউশন ফি ও ভিসা ফি মওকুফের সুবিধা পাবেন। এছাড়া স্বাস্থ্যবিমার জন্য ৭০০ ইউরো প্রদান করা হবে। জীবনযাত্রার ব্যয় নির্বাহের জন্য ১৩ মাসের কোর্সের শিক্ষার্থীদের ২০ হাজার ১৫০ ইউরো এবং ২৫ মাসের কোর্সের শিক্ষার্থীদের ৩৮ হাজার ৭৫০ ইউরো বৃত্তি দেওয়া হবে।
আবেদনের জন্য প্রার্থীদের কিছু নির্দিষ্ট যোগ্যতা থাকতে হবে। প্রথমত, আবেদনকারীকে অবশ্যই ২০২৭-২৮ শিক্ষাবর্ষের জন্য মাস্ট্রিক্ট ইউনিভার্সিটির কোনো একটি মাস্টার্স প্রোগ্রামে আবেদন করতে হবে এবং সংশ্লিষ্ট কোর্সের সব শর্ত পূরণ করতে হবে। ১ সেপ্টেম্বর ২০২৭ তারিখে প্রার্থীর বয়স কোনোভাবেই ৩৫ বছরের বেশি হওয়া যাবে না। পাশাপাশি প্রার্থীর স্নাতক বা ব্যাচেলর ডিগ্রিতে চমৎকার একাডেমিক ফলাফল থাকতে হবে।
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। তবে স্কলারশিপের আবেদনের আগে অবশ্যই পছন্দের মাস্টার্স কোর্সে আবেদন সম্পন্ন করতে হবে। ২০২৭-২৮ শিক্ষাবর্ষের বৃত্তির জন্য বিবেচিত হতে চাইলে আগামী ১০ ডিসেম্বর ২০২৬ তারিখের মধ্যে মাস্টার্স কোর্সের সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে। এরপর স্কলারশিপের জন্য আবেদন করার শেষ সময় আগামী ১ ফেব্রুয়ারি ২০২৭।
হবিগঞ্জের মাধবপুর উপজেলার রতনপুর-ছাতিয়াইন সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার মানুষ। খানাখন্দে ভরা…
উত্তরাধিকারসূত্রে পাওয়া ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে নিজস্ব সংস্কার কর্মসূচি নিয়েছে সরকার। এসব সংস্কার বাস্তবায়নে বিশ্বব্যাংক ও…
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীরা ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি…
ময়মনসিংহের গৌরীপুরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে শত বছরের ইতিহাসের সাক্ষী ঐতিহাসিক ‘ঝলমল সিনেমা হল’ সম্পূর্ণ পুড়ে…
ঘূর্ণিঝড় মোকাবিলায় স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিগুলোর দায়িত্ব থাকলেও তাদের হাতে তাৎক্ষণিক ব্যয়যোগ্য পর্যাপ্ত অর্থ নেই।…
রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের দায়বদ্ধতা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকার ওপর জোর দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী…
This website uses cookies.