Header Premium (728×90)

নতুন কুঁড়ির শিশুদের খেলাধুলার সংবাদ লিড নিউজে প্রকাশের আহ্বান প্রধানমন্ত্রীর

নতুন কুঁড়ি-২০২৫-এর সমাপনী অনুষ্ঠানে শিশুদের খেলাধুলার সংবাদকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে গণমাধ্যমে প্রচারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ জুলাই) রাজধানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত এই সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি গণমাধ্যমের প্রতি এই বিশেষ অনুরোধ জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘এই ইভেন্ট বাংলাদেশের ভবিষ্যৎ। যারা মাঠে খেলছে, যারা গ্যালারিতে বসে আছে, তারাই আগামী দিনের বাংলাদেশ। আপনাদের কাছে আমার অনুরোধ, যত খবরই থাক না কেন, আগামীকাল পত্রিকা ও টেলিভিশনে এই শিশুদের খেলাধুলার সংবাদটি যেন লিড নিউজ হয়।’ তিনি আরও যোগ করেন, দেশের বিভিন্ন সমস্যা থাকলেও ভবিষ্যৎ প্রজন্মের সম্ভাবনাকে সামনে তুলে ধরা প্রয়োজন এবং গণমাধ্যমকে সেই দায়িত্ব পালন করতে হবে।

এর আগে বিকেল পৌনে ৪টার দিকে প্রধানমন্ত্রী আর্মি স্টেডিয়ামে পৌঁছালে আয়োজকরা তাকে স্বাগত জানান। অনুষ্ঠানে তিনি মাঠের পাশে বসে বালিকাদের ফুটবল ফাইনাল ও ১০০ মিটার দৌড় প্রতিযোগিতা উপভোগ করেন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

Recent Posts

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা

জ্বালানি তেলের দাম বাড়ার ফলে পরিবহন ভাড়া বৃদ্ধির পাশাপাশি সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে শুরু…

2 minutes ago

বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে তরুণীকে মারধর, থানায় অভিযোগ

রাজধানীর বনশ্রীতে পথকুকুরকে খাবার দিতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার হয়েছেন এক তরুণী। গত মঙ্গলবার রাতে…

7 minutes ago

ঈশ্বরদীতে ক্রেতা সেজে দুই ভরি স্বর্ণের মালা নিয়ে চম্পট

পাবনার ঈশ্বরদীতে ক্রেতার পরিচয়ে দোকানে ঢুকে সাড়ে ৪ লাখ টাকা মূল্যের দুই ভরি স্বর্ণের মালা…

33 minutes ago

গোপালগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদানের চেক বিতরণ

গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে দুই লাখ টাকার অনুদানের…

41 minutes ago

ইবির আইন অনুষদের ১৯ শিক্ষার্থী সিভিল জজ পদে মনোনীত

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার চূড়ান্ত ফলাফলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন অনুষদ থেকে ১৯…

53 minutes ago

নিষেধাজ্ঞার মুখে ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান স্পষ্ট করেছেন যে, কোনো ধরনের নিষেধাজ্ঞা…

1 hour ago

This website uses cookies.