মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আবারও ব্যারেলপ্রতি ১০০ ডলারের মাইলফলক অতিক্রম করেছে। গত দুই মাসের মধ্যে এই প্রথম জ্বালানি তেলের দাম এত উচ্চতায় পৌঁছাল, যা বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি করেছে। এর আগে গত বুধবার (২২ জুলাই) তেলের দাম ব্যারেলপ্রতি ৯৫ ডলারে নেমে এসেছিল।
তেলের দামের এই আকস্মিক উল্লম্ফনের পেছনে রয়েছে লোহিত সাগরে নতুন হামলা। গত বৃহস্পতিবার (২৩ জুলাই) ইরান সমর্থিত ইয়েমেনের হুথি গোষ্ঠী জানায়, তারা সৌদি আরবের ‘এনসেলিয়া’ ও ‘লায়লা’ নামের দুটি তেলের ট্যাংকারের ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের সাহায্যে চালানো এ হামলায় একটি ট্যাংকারে আগুন ধরে যায়। হুথিদের দাবি, তাদের ঘোষিত লোহিত সাগরের নৌ-অবরোধ অমান্য করায় এই হামলা চালানো হয়েছে।
হুথিদের ধারাবাহিক হামলার কারণে লোহিত সাগর দিয়ে সৌদি আরবের তেল রপ্তানি বন্ধ হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। এর পাশাপাশি হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এর আগে গত মার্চে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে বিমান হামলা চালালে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ১০০ ডলার ছাড়িয়ে গিয়েছিল। সে সময় হরমুজ প্রণালি দিয়ে পারস্য উপসাগরীয় অঞ্চলের জীবাশ্ম জ্বালানি রপ্তানি প্রায় বন্ধ হয়ে পড়েছিল।
সংঘাতের চূড়ান্ত পর্যায়ে গত এপ্রিলে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি সর্বোচ্চ ১২৬ ডলারে উঠেছিল। তবে মে মাসের শেষের দিকে তা ১০০ ডলারের নিচে নেমে আসে। পরবর্তীতে জুলাইয়ের শুরুতে ওই অঞ্চলে যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি হলে তেলের দাম কমে ৭১ ডলারে নেমেছিল। কিন্তু সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সমঝোতা স্মারক ভেঙে যাওয়া এবং পারস্য উপসাগরে নতুন করে সংঘাত শুরু হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম আবারও দ্রুত বাড়ছে। উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ব অর্থনীতিতে নতুন করে মূল্যস্ফীতির চাপ বাড়ার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা।
২০২৬ ফিফা বিশ্বকাপের ম্যাচগুলো অবৈধভাবে সম্প্রচার ঠেকাতে একযোগে বড় ধরনের অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ…
বান্দরবানের লামায় সরকারি মাতামুহুরী কলেজের ২ একর জমি জবরদখলকারী মো. সুমন ওরফে চান্দা সুমনের বিচারের…
কক্সবাজারের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি বিলাসবহুল ল্যান্ড ক্রুজার জিপ থেকে ২৮ হাজার ইয়াবাসহ ওবায়দুল…
বিশ্ব ক্রীড়াঙ্গনে আজ শুক্রবার একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। কমনওয়েলথ গেমসের দ্বিতীয় দিনসহ ওয়েস্ট ইন্ডিজে গ্লোবাল…
১৭ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের পর আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় জানালেন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি।…
অর্থনৈতিক চাপ, রাজস্ব ঘাটতি এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সতর্ক অবস্থানের কারণে বহুল প্রতীক্ষিত নবম…
This website uses cookies.