দিল্লির যন্তর মন্তরে চলমান ছাত্র আন্দোলনের সমর্থনে দীর্ঘ ২৬ দিন ধরে চলা টানা অনশন ভেঙেছেন লাদাখের বিশিষ্ট অধিকারকর্মী সোনম ওয়াংচুক। বৃহস্পতিবার গভীর রাতে গুরগাঁওয়ের মেদান্ত হাসপাতালে তিনি এই অনশন প্রত্যাহার করেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সোনম ওয়াংচুক জানিয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা ও জিতেন্দ্র সিং এবং লেহ লাদাখ অ্যাপেক্স বডির শীর্ষ নেতাদের উপস্থিতিতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি জানান, বিভিন্ন রাজনৈতিক দলের ৬৫ জন সংসদ সদস্য সরাসরি অথবা চিঠির মাধ্যমে তাকে অনশন ভাঙার অনুরোধ জানিয়েছিলেন। মূলত দেশের সম্ভাব্য সহিংসতা এড়াতে এবং বিভিন্ন শর্ত নিয়ে দীর্ঘ আলোচনার প্রেক্ষিতে তিনি অনশন থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন।
অনশন ভাঙার শর্তগুলোর বিস্তারিত বিষয় নিয়ে সোনম ওয়াংচুক খুব দ্রুত একটি ভিডিও বার্তা প্রকাশ করবেন বলে জানিয়েছেন। সেই সঙ্গে তিনি দেশজুড়ে কোথাও যাতে কোনো ধরনের সহিংসতা না ছড়ায়, সে বিষয়ে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
এদিকে সোনম ওয়াংচুকের অনশন ভাঙার খবর পাওয়ার পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট করেছেন। পোস্টে প্রধানমন্ত্রী সোনম ওয়াংচুককে চিকিৎসকদের পরামর্শ মেনে চলার এবং দ্রুত সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে তিনি সোনমের সুস্থতার জন্য প্রার্থনা করেছেন।
বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়েছে। আগামী ৯ অক্টোবর…
দেশের চারটি ডিজিটাল ব্যাংক স্থাপনের প্রাথমিক অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। এর মধ্যে রয়েছে…
রাজধানীর শাহ আলী থানার ডি ব্লকের ৮ নম্বর সড়কের পাশে একটি কালো পলিথিনের ব্যাগ থেকে…
সৌদি আরবের মক্কা নগরীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা…
রাজশাহীর মোহনপুরে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা জান্নাতুন নিহত হয়েছেন। এ সময় বাবাকে কুপিয়ে জখম…
১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের পাঁচ শিক্ষার্থী সিভিল…
This website uses cookies.