১৭ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের পর অবশেষে আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় জানালেন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি। স্পেনের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ ফাইনালই হয়ে থাকল তার আকাশি-সাদা জার্সিতে শেষ ম্যাচ। যদিও বিশ্বকাপ শিরোপা ধরে রাখা সম্ভব হয়নি, তবুও ৩৮ বছর বয়সী এই সেন্টারব্যাক মাথা উঁচু করেই জাতীয় দলকে বিদায় জানিয়েছেন।
বিশ্বকাপ শুরুর আগেই ওটামেন্ডি ইঙ্গিত দিয়েছিলেন যে, ২০২৬ আসরই হবে তার শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট। ফাইনাল ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি আবেগঘন বার্তার মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেন। ওটামেন্ডি লিখেছেন, এটি তার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন কথাগুলো লেখার মুহূর্ত। তিনি স্বীকার করেন যে, হয়তো ভাগ্য এমনই ছিল যে, তার শেষ ম্যাচটি হলো একটি বিশ্বকাপ ফাইনাল। যদিও দল কাঙ্ক্ষিত ফলাফল পায়নি, তবুও তিনি গর্ব নিয়ে বিদায় নিচ্ছেন, কারণ এই দল শেষ মুহূর্ত পর্যন্ত নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়েছে।
জাতীয় দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ওটামেন্ডি বলেন, আর্জেন্টিনাকে ধন্যবাদ বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণের সুযোগ দেওয়ার জন্য। এই জার্সি পরা ছিল তার জীবনের সবচেয়ে বড় সম্মান। প্রতিটি ম্যাচে তিনি কখনও বিশ্বাস হারাননি এবং নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছেন।
তরুণ ফুটবলারদের উদ্দেশেও তিনি অনুপ্রেরণামূলক বার্তা দিয়েছেন। তার ভাষায়, কখনও বিশ্বাস হারাবে না। অনেক সময় সবকিছু অসম্ভব মনে হতে পারে, কিন্তু এই জার্সি তাদেরই পুরস্কৃত করে যারা বিনয়, ত্যাগ আর ভালোবাসা দিয়ে এর মর্যাদা রক্ষা করে। তিনি তরুণদের মাথা উঁচু রেখে লড়াই চালিয়ে যাওয়ার এবং কোনো পরাজয় যেন তাদের স্বপ্ন কেড়ে না নিতে পারে সেই আহ্বান জানিয়েছেন।
কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী অভিযোগ করেছেন যে, মোদি সরকার সংলাপের পরিবর্তে শিক্ষার্থীদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে…
বাজেট প্রণয়নের চেয়ে এর সফল বাস্তবায়নকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।…
মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অদক্ষ শ্রমিকের চাহিদা দ্রুত কমছে। এই ভূখণ্ডের শ্রমবাজারের মৌলিক রূপান্তর বাংলাদেশের অর্থনীতির জন্য…
জোরপূর্বক শ্রম-সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রয়োগে শিথিলতার অভিযোগে বাংলাদেশসহ ৬০টি দেশের ওপর ১০ ও ১২.৫ শতাংশ হারে…
ভারতে প্রশ্নফাঁসের ঘটনায় শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মুখে মধ্যরাতে ভিডিও বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি…
২০২৬ ফিফা বিশ্বকাপের ম্যাচগুলো অবৈধভাবে সম্প্রচার ঠেকাতে একযোগে বড় ধরনের অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ…
This website uses cookies.