জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংস্কার নিয়ে গত ১৫ মাসে রাজনৈতিক নেতৃত্বের অবস্থান ও বক্তব্যের মধ্যে এক বড় ধরনের অসংগতি দেখা দিয়েছে। ২০২৫ সালের ২৫ মে তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান অভিযোগ করেছিলেন যে, অন্তর্বর্তী সরকার হঠাৎ এনবিআরের ওপর সংস্কার চাপিয়ে দিয়ে রাজস্ব আদায়ে অচলাবস্থার সৃষ্টি করেছে। অথচ গত ২৩ আগস্ট অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, এনবিআরকে দুই ভাগে বিভক্ত করা হবে। এই দুই বক্তব্যের ব্যবধান মাত্র ১৫ মাসের, যা অর্থনীতির জন্য সংস্কারের অপরিহার্যতাকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে।
প্রকৃতপক্ষে, এনবিআর নিয়ে সরকারের আগের অবস্থানটি তথ্যগতভাবে সঠিক ছিল না। দীর্ঘ কয়েক মাস অংশীজনদের সঙ্গে সংলাপ, একাধিক আন্তমন্ত্রণালয় বৈঠক এবং মন্ত্রিপরিষদ বিভাগের যাচাই-বাছাইয়ের পর ২০২৫ সালের মে মাসে এনবিআর বিলুপ্ত করে দুটি আলাদা বিভাগ করার অধ্যাদেশ জারি করা হয়। কর্মকর্তাদের আপত্তির পর সেপ্টেম্বর মাসে তা সংশোধন করে রাজস্ব ক্যাডারের কর্মকর্তাদেরই নতুন দুই বিভাগের শীর্ষ পদে নিয়োগের সুযোগ রাখা হয়। এরপর গত ২১ জানুয়ারি কার্যবিধি সংশোধনের প্রস্তাবও অনুমোদিত হয়। সুতরাং, সংশ্লিষ্ট কর্মকর্তাদের আপত্তি শোনা, পর্যালোচনা করা এবং প্রয়োজন অনুযায়ী আইন সংশোধন করে শুরু করা এই সংস্কারকে ‘চাপিয়ে দেওয়া’ বলা যায় না, বরং এটি একটি যথাযথ প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার অংশ ছিল।
সংস্কারের ফলে রাজস্ব আদায়ের অচলাবস্থা তৈরির অভিযোগও সত্য নয়। ২০২৪-২৫ অর্থবছরে এনবিআরের রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি নেমে এসেছিল আড়াই শতাংশে, যা মূলত তৎকালীন আন্দোলন ও কর্মবিরতির কারণে হয়েছিল। কিন্তু সংস্কারকাঠামোর প্রথম পূর্ণ বছর, অর্থাৎ ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১২ শতাংশের কিছু বেশি। বাংলাদেশ বিশ্বের গুটিকয় দেশের একটি, যেখানে করহার ও অব্যাহতি নির্ধারণ, আদায় এবং নিরীক্ষা একই দপ্তরে হয়। এই স্বার্থের সংঘাতই ঘুষ, দর–কষাকষি ও রাজস্ব ‘লিকেজের’ সবচেয়ে বড় উৎস। উন্নত দেশগুলোতে নীতি ও আদায় বিভাগ আলাদা, যা কোনো পরীক্ষামূলক ধারণা নয়; যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আফ্রিকায় এটি বহু আগেই প্রতিষ্ঠিত রীতি।
বর্তমানে সংস্কারের বিষয়টি ‘আধাআধি’ অবস্থায় পড়ে আছে। এনবিআরের নিজস্ব প্রতিবেদন অনুযায়ী, সংসদ কার্যকর হওয়ার পর অধ্যাদেশ দুটিকে আইনে রূপান্তর না করায় সেগুলো বিলুপ্ত বলে গণ্য হয়েছে। অথচ এই দায় বর্তমান সংসদের। গত ২৮ এপ্রিল গঠিত উচ্চপর্যায়ের কমিটি চারটি বৈঠক করলেও প্রতিবেদন আজও আসেনি। এখন আইএমএফের ঋণের শর্ত ও কিস্তি আটকে যাওয়ার পর অর্থমন্ত্রী বলছেন, ‘এনবিআর দুই ভাগ হবে’। যদি এই সংস্কার ইতিবাচক হয়, তবে কেন আগে বিরোধিতা করা হয়েছিল, আর এখন কেন কেবল ঋণের প্রয়োজনে তা মানা হচ্ছে—এই প্রশ্ন এখন জনমনে বড় হয়ে দেখা দিয়েছে।
চলতি অর্থবছরে (২০২৬-২৭) ৬ লাখ কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে, যা গত বছরের প্রকৃত আদায়ের চেয়ে ৪৫ শতাংশ বেশি। অথচ কেবল আয়কর বিভাগেই ১২ হাজার ৭৬৪টি অনুমোদিত পদের মধ্যে ৪ হাজার ৫৫২টি শূন্য, যা মোট পদের প্রায় ৩৬ শতাংশ। ই-টিআইএন, ই-রিটার্ন, ই-টিডিএস, ভ্যাট অনলাইন ও অ্যাসাইকুডা ওয়ার্ল্ড চালু থাকলেও পরস্পর সংযুক্ত নয়। শুল্ক খাতে ২৫ হাজার কোটি টাকার বকেয়া এবং গত অর্থবছরেও ৭৭ হাজার কোটি টাকার অব্যাহতি দেওয়া হয়েছে, অথচ এই খাতটিতে হাত দেওয়া হচ্ছে না।
এই পরিস্থিতিতে সরকারের কাছে তিনটি সুনির্দিষ্ট প্রশ্ন রেখেছেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ: অর্থমন্ত্রী যে বলেছেন ‘এনবিআর দুই ভাগ হবে’, সে আইন কোন তারিখে সংসদে উত্থাপিত হবে? ৪৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য কোন প্রশাসনিক সক্ষমতার ভিত্তিতে নির্ধারিত হয়েছে এবং জনবল ও ন্যাশনাল ইন্টার-অপারেবিলিটি দিয়ে সিস্টেম-সংযুক্তির রোডম্যাপ কবে সংসদে উপস্থাপন করা হবে? এছাড়া, গত ২৮ এপ্রিল গঠিত কমিটির প্রতিবেদন কবে প্রকাশিত হবে এবং তা সংসদীয় স্থায়ী কমিটিতে আলোচনার জন্য উন্মুক্ত করা হবে কি না? জনগণ জানতে চায়, এই সরকার সংস্কার করছে সৎ রাজনৈতিক প্রত্যয় থেকে, নাকি কেবল ঋণের কিস্তির প্রয়োজনে বিদেশিদের চাপে?
বিএনপির মতে, ২০২৫ সালে এনবিআরের নীতি এবং রাজস্ব ব্যবস্থাপনাকে আলাদা করে দুটি বিভাগ প্রতিষ্ঠা ছিল অর্থনীতির জন্য ক্ষতিকর অথচ ২০২৬ সালে সেটা হয়ে গেল অর্থনীতির জন্য অনিবার্য।
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন…
জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান গেটস ফাউন্ডেশন, ভিসা ফাউন্ডেশনসহ বিভিন্ন…
ডেঙ্গু ও হামে মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম…
নিউইয়র্কে আয়োজিত জাতিসংঘের এক বৈঠকে রোহিঙ্গা সংকট নিরসনে পাঁচটি জরুরি পদক্ষেপের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক…
নাটোর সদর উপজেলার জংলি ফাজিল মাদ্রাসার প্রভাষক ও ছাত্রশিবিরের সাবেক ইউনিয়ন সভাপতি নূর হোসেন একটি…
রোহিঙ্গাদের দ্রুত ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে পাঁচ দফা প্রস্তাব পেশ করেছেন…
This website uses cookies.