‘স্পাইডারম্যান’ খ্যাত জনপ্রিয় অভিনেতা জ্যাকব ব্যাটালোন বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তার জীবনসঙ্গী ভেরোনিকা লিহোভ একজন নিউইয়র্কভিত্তিক ইন্টেরিয়র ডিজাইনার এবং বিলাসবহুল গৃহসজ্জা ব্র্যান্ড ‘ভেরহ’-এর প্রতিষ্ঠাতা। এর আগে ২০২৫ সালের মার্চ মাসে এই দম্পতি তাদের বাগদানের খবরটি প্রকাশ্যে এনেছিলেন।
পিপল ম্যাগাজিনের প্রতিবেদন অনুযায়ী, জ্যাকব ও ভেরোনিকা প্রথমে একটি ঘরোয়া কোর্টহাউস অনুষ্ঠানের আয়োজন করেন। এরপর গত ২৫ থেকে ২৭ আগস্ট পর্যন্ত ফ্রান্সে তিন দিনব্যাপী বিবাহোত্তর উৎসবের আয়োজন করা হয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রিয়জনদের উপস্থিতিতে এই আয়োজনটি অত্যন্ত আনন্দঘন হয়ে ওঠে।
গত ২৬ আগস্ট পিটার মডানের পরিচালনায় আনুষ্ঠানিকভাবে বিয়ের শপথ নেন জ্যাকব ও ভেরোনিকা। তাদের এই বিশেষ দিনে ‘স্পাইডারম্যান’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রের অভিনেতা টম হল্যান্ড ও অভিনেত্রী জেনডায়া উপস্থিত ছিলেন। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নবদম্পতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিয়ের ছবি শেয়ার করেন, যার পর থেকে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভাসছেন তারা।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…
রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…
যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…
সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…
আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…
পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…
This website uses cookies.