গণঅভ্যুত্থানে নারীদের অংশগ্রহণকে চিত্রায়িত করে ডাক-টিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা ড. মোঃ ইউনূস
ফখরুল আলম সাজু ক্রাইম রিপোর্টার ঢাকা:
জুলাই-আগষ্টের ছাএ আন্দোলনে, জুলাই অভ্যুত্থান-২০২৪ এর স্মৃতি ধরে রাখতে দশ টাকা মূল্যমানের একটি স্মারক ডাক-টিকিট, দশ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম, পাঁচ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ড এবং একটি বিশেষ সিলমোহর প্রকাশ করেছে বাংলাদেশ ডাক বিভাগ।
আজ ৯ ফেব্রুয়ারী রবিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ ইউনূস এই ডাক-টিকিট অবমুক্ত করেন।
এ সময় ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মোঃ মুশফিকুর রহমান ও ডাক অধিদপ্তরের মহাপরিচালক “অতিরিক্ত দায়িত্ব” এস.এম শাহাবুদ্দিন উপস্থিত ছিলেন।
ডাক-টিকিটের থিম হিসেবে জুলাই গণঅভ্যুত্থানে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে চিত্রায়িত করা হয়েছে। নারীদের ভূমিকা জুলাই গণ অভ্যুত্থানকে ত্বরান্বিত করতে যে ভূমিকা রেখেছে তা তুলে ধরা হয়েছে ডাক-টিকেটটিতে।
জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ফ্যাসিবাদ মুক্ত করতে যে বলিষ্ঠ ভূমিকা রেখেছে তার পাশাপাশি আন্দোলন কালীন চিত্রকর্ম, কার্টুন, গ্রাফিতি এবং প্রতিবাদী গান আন্দোলন কারীদের মধ্যে সাহস ও উদ্দীপনা যুগিয়েছে। মাত্র তিন সপ্তাহের মধ্যে শত শত রাজনৈতিক কার্টুন ও চিত্রকর্ম সৃষ্টি হয়েছিল, যা ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদের এক অনন্য মাধ্যম হয়ে ওঠে।
নেপালের নারায়ণী নদী থেকে উদ্ধার হওয়া এক নারীর মরদেহ থেকে স্বর্ণের দুল চুরির ভিডিও সামাজিক…
কক্সবাজার শহরের রেনেসাঁ হোটেলের মদের বারে মাতাল যুবকদের সংঘর্ষে নাজিবুল হক রাশেদ নামে এক যুবক…
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়কে (গাকৃবি) বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য একটি ‘গ্লোবাল হাব’ হিসেবে গড়ে…
লর্ডস টেস্টের লাঞ্চ বিরতিতে ইমরান খানের দুই ছেলের সাক্ষাৎকার প্রচার ঠেকাতে পিসিবি দল মাঠে না…
ভারতের উত্তর প্রদেশের শামলিতে জিম থেকে বের হওয়ার সময় চার অস্ত্রধারীর গুলিতে প্রাণ হারিয়েছেন হরিয়ানভি…
রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ৪৯১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ…
This website uses cookies.