Header Premium (728×90)

Categories: জাতীয়

কক্সবাজারে সড়কে মুখোশধারী ডাকাতদের কবলে ৫০-৬০টি যানবাহন

কক্সবাজারের ঈদগাঁও ও রামু উপজেলার পাহাড়ি জনপদের মধ্য দিয়ে যাওয়া ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে দিনের আলোয় একদল সশস্ত্র ডাকাত ব্যাপক লুটপাট চালিয়েছে। আজ সোমবার সড়কের হিমছড়ি ঢালায় দুই দফায় এ ঘটনা ঘটে। ডাকাতদের কবলে পড়ে অন্তত ৫০ থেকে ৬০টি যানবাহন, যার অধিকাংশই সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল। শতাধিক যাত্রীর নগদ অর্থ, মুঠোফোন এবং মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়া হয়েছে। সন্ধ্যা পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

ভুক্তভোগীদের ভাষ্যমতে, ১০ থেকে ১২ জনের একটি মুখোশধারী সশস্ত্র দল সড়কের গতিরোধ করে যাত্রীদের জিম্মি করে। এরপর তাঁদের পাশের জঙ্গলে নিয়ে মারধর করে মালামাল লুট করা হয়। স্থানীয়দের অভিযোগ, কয়েক ঘণ্টা ধরে এই লুটপাট চললেও ঘটনাস্থলে পুলিশের কোনো টহল ছিল না।

একটি বেসরকারি সংস্থার ঈদগড় শাখার ব্যবস্থাপক মো. রবিউল ইসলাম জানান, সোমবার দুপুর ১২টার দিকে ঈদগাঁও বাজার থেকে ঈদগড় যাওয়ার পথে হিমছড়ি ঢালায় ডাকাতদের কবলে পড়েন তিনি। এ সময় ডাকাতেরা তাঁদের মোটরসাইকেল থামিয়ে পাশের জঙ্গলে নিয়ে যায় এবং ১ লাখ ২০ হাজার টাকা, দুটি মুঠোফোন ও প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেয়। তিনি জানান, প্রায় দুই ঘণ্টা ধরে চলা এই তাণ্ডবে শতাধিক যাত্রী জিম্মি ছিলেন। একই সংস্থার হিসাবরক্ষক আবদুল হাকিম জানান, অটোরিকশায় যাওয়ার পথে তাঁদের অস্ত্রের মুখে জিম্মি করে ১ লাখ ৫০ হাজার টাকা ও ব্যাংকের চেকবই লুট করা হয়েছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এ সড়কে অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনা অহরহ ঘটলেও নিরাপত্তার কোনো কার্যকর ব্যবস্থা নেই।

ঈদগড়ের বাসিন্দা মোহাম্মদ তারেক জানান, সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে তিনি একটি সিএনজিচালিত অটোরিকশায় যাওয়ার সময় হিমছড়ি ঢালায় ডাকাতদের কবলে পড়েন। মুঠোফোন হারানোর পর জীবন বাঁচাতে তিনি চলন্ত অটোরিকশা থেকে লাফিয়ে পালিয়ে যান। প্রত্যক্ষদর্শীদের মতে, সকাল ৮টা ও দুপুর ১২টার দিকে দুই দফায় প্রায় আড়াই ঘণ্টা ধরে এই ডাকাতির ঘটনা ঘটে।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম সিফাতুল মাজদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় দুর্বৃত্তরা সড়কে প্রতিবন্ধকতা তৈরি করে লুটপাট চালিয়ে জঙ্গলে আত্মগোপন করেছে। তাঁদের ধরতে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। ১৭ কিলোমিটার দীর্ঘ এই সড়কের গহিন বনাঞ্চল এলাকায় টহল জোরদার করা হয়েছে, তবে সন্ধ্যা পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। পুলিশ কতটি যানবাহনে লুটপাট হয়েছে তা সুনির্দিষ্টভাবে নিশ্চিত করতে পারেনি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

Recent Posts

ভারতের চেয়ে বাংলাদেশে পূজার পরিবেশ ভালো: রুহুল কবির রিজভী

চট্টগ্রামের জেমসেন হলে দুর্গাপূজার অনুষ্ঠানে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, ভারতের চেয়ে বাংলাদেশে পূজার…

2 minutes ago

ঝিনাইগাতীতে দুর্গাপূজা উপলক্ষে আরতি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীর ঘোষগাঁও এলাকায় দুর্গাপূজা উপলক্ষে মনোজ্ঞ আরতি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

20 minutes ago

চাঁদা আদায়ের ভিডিও ভাইরাল, সিলেটের ৮ ছাত্রদল নেতাকে শোকজ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর বাজারে চোরাচালানের গাড়ি থেকে প্রকাশ্যে চাঁদা আদায়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে…

38 minutes ago

মাদককাণ্ডে ওএসডি অতিরিক্ত ডিআইজি জহির, নিতেন ৭০% ভাগ

রাজধানীর পূর্বাচলে একটি ফ্ল্যাটে অনলাইন জন্মদিনের পার্টির আড়ালে মাদক সেবন ও অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ…

41 minutes ago

মুম্বাইয়ে জয়শঙ্কর-রুবিও দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেল জ্বালানি ও প্রতিরক্ষা

ভারতের মুম্বাইয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠকে দুই…

1 hour ago

মানবজমিনের সংবাদের পর অসহায় আঁখির পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

মানবজমিনে প্রকাশিত প্রতিবেদনের পর গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া অসহায় আঁখির পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী…

1 hour ago

This website uses cookies.