জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা। এ সংক্রান্ত একটি অভিনন্দন প্রস্তাব অতিরিক্ত গেজেট আকারে প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। গত বৃহস্পতিবার (১ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এই গেজেটটি জারি করা হয়।
গেজেটে বলা হয়েছে, গত ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য প্রদান করেন, যা বাংলাদেশের জন্য একটি বিশেষ মর্যাদাপূর্ণ ও ঐতিহাসিক ঘটনা। একই পরিবারের তিন সদস্যের জাতিসংঘে নিজ দেশের প্রতিনিধিত্ব করার ঘটনাকে গেজেটে বিরল ও অনন্য ঐতিহাসিক অর্জন হিসেবে অভিহিত করা হয়েছে। এর আগে প্রধানমন্ত্রীর পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮০ সালের ২৬ আগস্ট জাতিসংঘের ১১তম বিশেষ অধিবেশনে এবং তাঁর মাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১৯৯৬ সালের ১ অক্টোবর জাতিসংঘের ৪৮তম অধিবেশনে বক্তব্য দিয়েছিলেন।
চার দিনের এই সফরে প্রধানমন্ত্রী মোট ২৩টি আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নেন। এর মধ্যে সাধারণ অধিবেশনে ভাষণ ছাড়াও তিনি সাতটি উচ্চপর্যায়ের সভায় বক্তব্য রাখেন। পাশাপাশি ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং জাতিসংঘসহ ১০টি আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তাঁর ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।
অভিনন্দন প্রস্তাবে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে জাতিসংঘে বাংলাদেশের এই অংশগ্রহণ বিশ্বমঞ্চে দেশের অঙ্গীকার ও প্রত্যাশাকে তুলে ধরেছে। এটি দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এর আগে গত ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলকে অভিনন্দন জানিয়ে এই প্রস্তাবটি সর্বসম্মতভাবে গ্রহণ করা হয়েছিল।
দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘সিনিয়র নেগোশিয়েটর’ পদে…
শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে…
মাগুরা পৌরসভার কাশীনাথপুরে বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮ হাজার পিস ইয়াবা, নগদ টাকা ও মোটরসাইকেলসহ…
বুয়েট থেকে পড়াশোনা শেষ করে সরকারি চাকরি, ব্যাংকের কর্মকর্তা এবং ৩৪তম বিসিএসে উত্তীর্ণ হওয়ার পর…
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী কাস্টম এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ…
বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি ও শিশু অধিকার দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেছেন…
This website uses cookies.