কক্সবাজারে মালিকবিহীন অবস্থায় ১ লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৭টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধীন বাইশফাঁড়ী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী কাস্টম নামক এলাকায় এই অভিযান পরিচালনা করে।
৩৪ বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে টহল দল সীমান্ত পিলার-৩৬ থেকে প্রায় সাড়ে চার কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কাস্টম এলাকায় বিশেষ অভিযান চালায়। তল্লাশির সময় পরিত্যক্ত অবস্থায় ১ লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। তবে এই অভিযানে মাদক কারবারি বা এর সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়েরুল আলম জানান, সীমান্ত পাহারার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও জানান, সীমান্ত এলাকায় মাদক ও অবৈধ চোরাচালান দমনে ভবিষ্যতেও বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবাগুলো ধ্বংস বা আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।
পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্যাথলজি বিভাগে অর্থ লেনদেন ও রোগীসেবায় ভোগান্তির অভিযোগ উঠেছে। এ…
ভোলার দৌলতখান উপজেলায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন, কোর রোড নেটওয়ার্ক ও তথ্য যাচাই বিষয়ক এক…
চট্টগ্রামের আনোয়ারায় শ্বশুরবাড়ি থেকে অস্ত্র হাতে ভাইরাল হওয়া এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলার আসামি…
সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ে স্ত্রীকে ৪ লাখ টাকার বিনিময়ে ভারতে পাচারের চেষ্টার অভিযোগে স্বামীসহ চারজনকে গ্রেপ্তার…
বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।…
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোহা. জাওয়াদুল হক এবং সেকশন অফিসার নাজমুল হোসাইনকে জোরপূর্বক…
This website uses cookies.