মাগুরা পৌরসভার কাশীনাথপুর এলাকায় মাদক ও জুয়াবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৮ হাজার পিস ইয়াবা, নগদ ৩ লাখ ৪৮ হাজার টাকা, একটি মোটরসাইকেল এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। মঙ্গলবার (৬ অক্টোবর) ভোররাতে এই অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিরা হলেন—মো. শাহিন আলম, সাথী খাতুন ও খালিদ হাসান। মঙ্গলবার দুপুরে মাগুরা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, জেলা পুলিশ ও ডিবি পুলিশের একটি যৌথ দল কাশীনাথপুর এলাকার শাহিন আলমের বাড়িতে এই বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ইয়াবা, নগদ টাকা ও অন্যান্য সরঞ্জামসহ এক নারীসহ ওই তিনজনকে হাতেনাতে আটক করা হয়।
পুলিশ আরও জানিয়েছে, আটক শাহিন আলমের বিরুদ্ধে আগে থেকেই ডাকাতিসহ বিভিন্ন অপরাধে ছয়টি মামলা রয়েছে। এছাড়া আটক নারী সদস্য সাথী খাতুনের বিরুদ্ধেও আগে দুটি মাদকের মামলা রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
গণমাধ্যম প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব…
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৪৬৫ জনকে গ্রেপ্তার করা…
খুলনার কয়রা উপজেলার দীর্ঘদিনের যোগাযোগ সংকট নিরসনে প্রায় ৬০ কিলোমিটার সড়ক উন্নয়নের একটি মাস্টার প্ল্যান…
সারা দেশে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় ইতোমধ্যে দুই কোটি শিশুকে টিকা দেয়া হয়েছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী…
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ বেশ কয়েকটি স্থানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র…
পাবনার ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজের নৈশ প্রহরী পদে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে ১ লাখ ২০…
This website uses cookies.