পাবনার সুজানগর উপজেলার আমিনপুরে সুপ্রভাত মদক (৩৮) নামে এক হোটেল ব্যবসায়ীর আগুনে ঝলসানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে বাড়ির পেছনের একটি হলুদ ক্ষেত থেকে তার লাশটি উদ্ধার করা হয়। নিহত সুপ্রভাত উপজেলার আহম্মদপুর ইউনিয়নের আহম্মদপুর মিস্ত্রিপাড়া গ্রামের সত্যচরণ মদকের ছেলে। তিনি স্থানীয় বাণিজ্যিক কেন্দ্র কাশীনাথপুর বাজারে হোটেল ব্যবসা করতেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (৫ অক্টোবর) সুপ্রভাত তার ব্যবসা প্রতিষ্ঠানেই ছিলেন। বিকেলে স্ত্রীকে নিয়ে তিনি ডাক্তার দেখাতে যান। ডাক্তার দেখানো শেষে স্ত্রীকে বাড়িতে পাঠিয়ে দিয়ে তিনি পরে যাওয়ার কথা জানিয়েছিলেন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা রাতে আমিনপুর থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন।
আমিনপুর থানা পুলিশ জানায়, নিখোঁজের পর তথ্য প্রযুক্তির সহায়তায় তার মোবাইল ফোনের অবস্থান শনাক্তের চেষ্টা করা হয়। রাত ১২টার দিকে তার মোবাইল ফোনটি চালু পাওয়া গেলেও একাধিকবার কল করা সত্ত্বেও তিনি রিসিভ করেননি। পরবর্তীতে ফোন করা হলেও তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এরপর মঙ্গলবার সকালে স্থানীয়রা বাড়ির পাশে হলুদ ক্ষেতে তার মরদেহ দেখতে পায়।
খবর পেয়ে আমিনপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহী নিশ্চিত করেছেন যে সুপ্রভাতকে হত্যা করা হয়েছে। তবে তাকে হত্যার আগে আগুনে পোড়ানো হয়েছে নাকি হত্যার পর শরীরে আগুন ধরানো হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ওসি জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে এবং পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
নড়াইলের নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের দেবদুন গ্রামে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যা নামে এক ব্যক্তিকে…
শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান শিশুদের নিরাপদ শৈশব…
নাটোরের নলডাঙ্গায় এক নারী ব্যবসা প্রতিষ্ঠান মালিককে যৌন হয়রানি, শ্লীলতাহানি ও হুমকির অভিযোগে মোঃ জাহাঙ্গীর…
আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে দেশের জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ ও নির্মাণ শিল্পের বিদ্যমান জটিলতা সহজ করার…
আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক মীমাংসার বিষয়টি বর্তমান প্রেক্ষাপটে সরকারের জন্য গ্রহণ করা কঠিন বলে মন্তব্য…
রাঙামাটির কাপ্তাইয়ে চাঞ্চল্যকর হাসিনা বেগম ওরফে সুমি হত্যা মামলায় মূল অভিযুক্ত মোহাম্মদ মাহিবুর কামালকে মৃত্যুদণ্ড…
This website uses cookies.